বিশ্বনাথের বাতিঘর পাঠাগারে প্রবাসী শাহ জামালকে নিয়ে চা আড্ডা
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন

বিশ্বনাথের বাতিঘর পাঠাগারে প্রবাসী শাহ জামালকে নিয়ে চা আড্ডা

কামাল আহমদ মুন্না, বিশ্বনাথ প্রতিনিধি

প্রকাশিত: ০৫/০১/২০২৪ ১১:৩০:২৫ পূর্বাহ্ন

বিশ্বনাথের বাতিঘর পাঠাগারে প্রবাসী শাহ জামালকে নিয়ে চা আড্ডা

ছবি : নিজস্ব


বিশ্বনাথ উপজেলার উত্তর বিশ্বনাথের বৃহত্তর রাজাগঞ্জ বাজার কেন্দ্রিক সামাজিক ও পাঠাগার ভিত্তিক সময়ের শৈল্পিক প্রজ্জ্বলন স্লোগান নিয়ে পথচলা সংগঠন "বাতিঘর" কর্তৃক প্রবাসী গোলাম শাহ জামাল বাবলু কে নিয়ে চা আড্ডা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ( ৫ জানুয়ারি  ) রাতে রাজাগঞ্জ বাজার বাতিঘর পাঠাগারের কার্যালয়ে সংগঠনের পরিচালনা পর্ষদের ব্যবস্থাপনায় উক্ত চা আড্ডাটি সম্পন্ন হয়।

এলাকার শিক্ষা ক্ষেত্রে অভুতপূর্ব অবদান ও জ্ঞান আহরণের সূতিকাগার, উপজেলার সর্ববৃহৎ পাঠাগার নিয়ে দীর্ঘদিন ধরে এগিয়ে যাওয়া বাতিঘর সংগঠনের নানামুখী কার্যক্রম পরিচালনা ও বাস্তবায়ন নিয়ে এ সময় উপস্থিত যুক্তরাষ্ট্র প্রবাসী গোলাম শাহ জামাল বাবলুর সাথে মতবিনিময় করেন সংগঠনের নেতৃবৃন্দ।

মতবিনিময় ও আলোচনায় বাতিঘর সংগঠনের কার্যক্রম কে গতিশীল ও বাস্তবায়নে আর্থিক সহায়তা করার ঘোষণা দেন শাহ জামাল বাবলু।  চা আড্ডা শেষে শাহ জামাল বাবলুকে সংগঠনের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, কান্দিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহীন আহমদ, সমাজ সেবক খালেদুর রহমান লাকি, সুহেদ আহমদ, বাতিঘর সংগঠনের সাবেক সভাপতি গোলাম মোস্তফা, সাবেক সাধারণ সম্পাদক ও সুপারিশ প্রাপ্ত বিসিএস ক্যাডার মারুফ হোসাইন, সাবেক সাধারণ সম্পাদক আখলাকুর রহমান, সাবেক সহ-সভাপতি নুরুল হক, সাবেক অফিস সম্পাদক ফয়সল আহমদ, বদর উদ্দিন, সাবেক প্রচার সম্পাদক জাকির হোসেন, বর্তমান কমিটির সাধারণ সম্পাদক নাঈমুর রহমান, অর্থ সম্পাদক মুজাক্কির আহমদ মারজান, অফিস সম্পাদক তাজুল ইসলাম সুমন, পাঠাগার সম্পাদক তানভীর আহমদ, ক্রিড়া সম্পাদক ফজলুল হক। এছাড়া আরো উপস্থিত ছিলেন শারওয়ার আহমদ, আব্দুল হামিদ, কবি লাহিন নাহিয়ান প্রমুখ।

এম সি



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক