ঢাকার গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুনের ঘটনায় জড়িতদের বিচারের আওতায় এনে দেশের আইন অনুযায়ী দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
শনিবার (৬ জানুয়ারি) এক বিবৃতিতে এ কথা বলেন মন্ত্রী।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের জনগণ যখন একটি উৎসবমুখর জাতীয় নির্বাচনের জন্য অধীর আগ্রহে প্রস্তুতি নিচ্ছে, তখন ট্রেনে ভয়ংকর অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বেনাপোল এক্সপ্রেসে ইচ্ছাকৃতভাবে দুর্বৃত্তরা আগুন দিয়ে পুড়িয়ে দেয়। এই জঘন্য কর্মকাণ্ডে দুই শিশুসহ চারজনের মৃত্যু হয়েছে এবং বেশ কয়েকজন আহত হয়েছে। এই নিন্দনীয় ঘটনা নিঃসন্দেহে বিদ্বেষপূর্ণ এবং অভিপ্রায়ে সংঘটিত হয়েছে, যা আমাদের গণতান্ত্রিক মূল্যবোধের একেবারে হৃদয়ে আঘাত করে।
জৈন্তাবার্তা/এমকে




