জৈন্তাপুরে নির্বাচন উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন

জৈন্তাপুরে নির্বাচন উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৬/০১/২০২৪ ০৩:১০:৪৬ পূর্বাহ্ন

জৈন্তাপুরে নির্বাচন উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত


আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জৈন্তাপুর মডেল থানার আয়োজনে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে। 

৬ জানুয়ারি (শনিবার) সকাল ৯:৩০ ঘটিকায় জৈন্তাপুর মডেল থানা কম্পাউন্ডে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়।  দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৪ এ আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত বাংলাদেশ পুলিশের অফিসার ফোর্স ও আনসার ভিডিপি এবং গ্রাম পুলিশ সদস্যদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় এই ব্রিফিং প্যারেড।

আগামীকাল ৭ জানুয়ারি  ভোট গ্রহনের দিনে নির্ধারিত কেন্দ্রে শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহন ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্রিফিং এ দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা ও পুলিশ, আনসার গ্রাম পুলিশ সদস্যদের নির্দেশনা প্রদান করা হয়।

এ সময় অনুষ্ঠানে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম পিপিএম এর সভাপতিত্বে ও মডেল থানার উপ- পরিদর্শক ( সেকেন্ড অফিসার)  সাহিদ মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অর্থ) মাহফুজা আক্তার শিমুল। 

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভুমি)  মিজ ফাতেমা তুজ জোহরা সানিয়া, উপজেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর আলম,  জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত)  মোহাম্মদ আল আমিন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা নাজমা বেগম, থানার উপ- পরিদর্শক মুহিবুর রহমান সহ অন্যান্যরা।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক