৫ মাস পর আজ বাসায় ফিরবেন খালেদা জিয়া
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন

৫ মাস পর আজ বাসায় ফিরবেন খালেদা জিয়া

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/০১/২০২৪ ০২:০০:৫৬ পূর্বাহ্ন

৫ মাস পর আজ বাসায় ফিরবেন খালেদা জিয়া

ফাইল ছবি


টানা পাঁচ মাস এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর মেডিক্যাল বোর্ডের পরামর্শে সাময়িকভাবে বাসায় যাওয়ার ছাড়পত্র পেয়েছেন খালেদা জিয়া।

বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক এবং মেডিক্যাল বোর্ডের সদস্য অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন গতকাল রাতে এ কথা জানান। তিনি বলেন, ম্যাডামকে আজ বৃহস্পতিবার বিকেলে বাসায় নিয়ে যাওয়া হবে। উনার মেডিক্যাল বোর্ডের পরামর্শে সাময়িকভাবে বাসায় যাওয়ার এই সিদ্ধান্ত হয়েছে। বোর্ড এও সিদ্ধান্ত নিয়েছে যে, গুলশানের বাসায় ম্যাডামের চিকিৎসা দেবে মেডিক্যাল বোর্ড। সেখানে সব প্রস্তুতি নেয়া হয়েছে।

গত ৯ আগস্ট শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্তে এভারকেয়ার হাসপাতাল ভর্তি হন খালেদা জিয়া। টানা পাঁচ মাস দুই দিন ধরে তিনি এই হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

৭৮ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী আর্থ্রাইটিস, হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনি, ডায়াবেটিস-সহ বিভিন্ন রোগে ভোগছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাহী আদেশে দুর্নীতির দুই মামলায় ১৭ বছরের সাজা স্থগিত করার পর খালেদা জিয়া মুক্তি পেলেও বিদেশে তার চিকিৎসা করা যাচ্ছে না।

বিদেশে যাবেন না, এমন শর্তে ২০২০ সালের ২৫ মার্চ ছয় মাসের জন্য মুক্তি পান বিএনপি নেত্রী। সরকার বলছে, ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারা অনুযায়ী এখন বিদেশে যেতে চাইলে খালেদা জিয়াকে কারাগারে গিয়ে আবেদন করতে হবে।

খালেদা জিয়ার দণ্ড স্থগিত করে সপ্তমবার বর্ধিত মুক্তির মেয়াদ শেষ হয়েছে গত ২৪ সেপ্টেম্বর। এর আগেই তার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি চেয়ে পরিবারের পক্ষ থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন করা হয়। এর পরিপ্রেক্ষিতে সম্প্রতি অষ্টমবারের মতো বিএনপি চেয়ারপারসনের সাজা স্থগিত করে আগের দু’টি শর্তেই মুক্তির মেয়াদ আরো ছয় মাস বাড়ানো হয়।

মুক্তির মেয়াদ বাড়িয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী শর্ত দু’টি হলো : খালেদা জিয়া আগের মতোই ঢাকার নিজ বাসায় থেকে চিকিৎসা গ্রহণ করবেন এবং এই সময় তিনি দেশের বাইরে যেতে পারবেন না।

২০০৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় সাজার পর সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া কেন্দ্রীয় কারাগারে বন্দী হন। গত বছর ২৫ মার্চ সরকারের নির্বাহী আদেশে তার সাজা স্থগিত করে তাকে মুক্তি দেয়া হয়।

কারাগার থেকে অসুস্থতা নিয়ে মুক্তির পর এই পর্যন্ত খালেদা জিয়া পাঁচ দফা এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুর মিনি সুইজারল্যান্ড স্পোর্টিং ক্লাবের টি-১২ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিকরা
হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে আরিফুল হক চৌধুরী
সিলেটে যুবলীগের মিছিল থেকে আ/টক ১২ জন
শাল্লায় পুরুষশূন্য ৪০ বাড়িতে ৩ দিন ধরে ভাঙ/চুর, লু/টপাট
জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে প্রযুক্তি গ্রামে ৫২ জাতের ধানের প্রদর্শনী, আধুনিক কৃষির নতুন সম্ভাবনা
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ব্যাপক সংস্কার ও আধুনিকায়ন হবে
ভবন নির্মাণে অ/নিয়ম ঠেকাতে মাঠে সিউক
শেখ হাসিনাকে ফেরাতে ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মাধবপুরে বিদ্যুৎস্পৃ/ষ্ট হয়ে শ্রমিকের মৃ/ত্যু