প্রধানমন্ত্রীর অধীনে ৬ মন্ত্রণালয়-বিভাগ
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন

প্রধানমন্ত্রীর অধীনে ৬ মন্ত্রণালয়-বিভাগ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/০১/২০২৪ ১০:৩৪:১৬ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রীর অধীনে ৬ মন্ত্রণালয়-বিভাগ

প্রধানমন্ত্রী।


নতুন মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার অধীনে ছয়টি মন্ত্রণালয় ও বিভাগ রেখেছেন। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় বঙ্গভবনে শপথ নেন প্রধানমন্ত্রী ও নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা। রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন তাদের শপথ পড়ান। শপথের পর মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।

নতুন মন্ত্রিসভায় মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় নিজের কাছে রেখেছেন প্রধানমন্ত্রী।

এর মধ্যে বিদ্যুৎ বিভাগের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে নসরুল হামিদকে। সদ্য বিদায়ী মন্ত্রিসভায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে একজন করে প্রতিমন্ত্রী দেওয়া হয়েছিল। কিন্তু নতুন মন্ত্রিসভায় সেখানে কাউকে দেওয়া হয়নি।

নতুন মন্ত্রিসভা প্রধানমন্ত্রীসহ ৩৭ সদস্যের। এর মধ্যে রয়েছেন ২৫ জন মন্ত্রী ও ১১ জন প্রতিমন্ত্রী।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুর মিনি সুইজারল্যান্ড স্পোর্টিং ক্লাবের টি-১২ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিকরা
হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে আরিফুল হক চৌধুরী
সিলেটে যুবলীগের মিছিল থেকে আ/টক ১২ জন
শাল্লায় পুরুষশূন্য ৪০ বাড়িতে ৩ দিন ধরে ভাঙ/চুর, লু/টপাট
জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে প্রযুক্তি গ্রামে ৫২ জাতের ধানের প্রদর্শনী, আধুনিক কৃষির নতুন সম্ভাবনা
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ব্যাপক সংস্কার ও আধুনিকায়ন হবে
ভবন নির্মাণে অ/নিয়ম ঠেকাতে মাঠে সিউক
শেখ হাসিনাকে ফেরাতে ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মাধবপুরে বিদ্যুৎস্পৃ/ষ্ট হয়ে শ্রমিকের মৃ/ত্যু