৮ ফেব্রুয়ারি পবিত্র শবে মেরাজ
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন

৮ ফেব্রুয়ারি পবিত্র শবে মেরাজ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১২/০১/২০২৪ ০৮:৪২:৫২ পূর্বাহ্ন

৮ ফেব্রুয়ারি পবিত্র শবে মেরাজ

প্রতিকী ছবি


বাংলাদেশের আকাশে শুক্রবার কোথাও রজব মাসের চাঁদ আজ দেখা যায়নি। ফলে আগামীকাল শনিবার পবিত্র জমাদিউস সানি মাস ৩০ দিন পূর্ণ হবে এবং রোববার থেকে পবিত্র রজব মাস গণনা করা হবে।

ফলে পবিত্র শবে মেরাজ পালিত হবে আগামী ৮ ফেব্রুয়ারি। শুক্রবার (১২ জানুয়ারি) জাতীয় চাঁদ দেখা কমিটি এ তথ্য জানিয়েছে।

দেশে পবিত্র শবে মেরাজের দিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকে। তবে সরকারি প্রতিষ্ঠানে ওইদিন ঐচ্ছিক ছুটি। ফারসি ‘শব’ অর্থ- রাত্রি বা অন্ধকার এবং আরবি ‘মেরাজ’ অর্থ- উর্ধ্বারোহণ। ইসলাম ধর্মে বলা আছে, ২৬ রজব দিবাগত রাতে ঊর্ধ্বাকাশে ভ্রমণ করেন মহানবী হযরত মোহাম্মদ (সা.)। তিনি এই সফরে মহান আল্লাহর সাক্ষাৎ লাভ করেছিলেন। বিশ্বনবীর এই সফরের পর ‍পাঁচ ওয়াক্ত নামাজের বিধান চালু হয়।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুর মিনি সুইজারল্যান্ড স্পোর্টিং ক্লাবের টি-১২ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিকরা
হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে আরিফুল হক চৌধুরী
সিলেটে যুবলীগের মিছিল থেকে আ/টক ১২ জন
শাল্লায় পুরুষশূন্য ৪০ বাড়িতে ৩ দিন ধরে ভাঙ/চুর, লু/টপাট
জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে প্রযুক্তি গ্রামে ৫২ জাতের ধানের প্রদর্শনী, আধুনিক কৃষির নতুন সম্ভাবনা
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ব্যাপক সংস্কার ও আধুনিকায়ন হবে
ভবন নির্মাণে অ/নিয়ম ঠেকাতে মাঠে সিউক
শেখ হাসিনাকে ফেরাতে ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মাধবপুরে বিদ্যুৎস্পৃ/ষ্ট হয়ে শ্রমিকের মৃ/ত্যু