ঘন কুয়াশার কারণে অবতরণ করতে পারেনি ১১টি ফ্লাইট
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন

ঘন কুয়াশার কারণে অবতরণ করতে পারেনি ১১টি ফ্লাইট

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৭/০১/২০২৪ ১১:১১:৪৩ পূর্বাহ্ন

ঘন কুয়াশার কারণে অবতরণ করতে পারেনি ১১টি ফ্লাইট


ঘন কুয়াশার কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে পারেনি ১১টি ফ্লাইট। পরে ফ্লাইটগুলো আশপাশের বিমানবন্দরে চলে যায়।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) মধ্যরাত থেকে বুধবার (১৭ জানুয়ারি) সকাল সোয়া ১০টা পর্যন্ত চলে এ অবস্থা। এসময় কুয়াশার কারণে ঢাকা বিমানবন্দরের রানওয়ে দেখতে না পেরে ১১টি ফ্লাইট সিলেট, চট্টগ্রাম, হায়দ্রাবাদ ও কলকাতা বিমানবন্দরে যায়। 

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মো. কামরুল ইসলাম বলেন, ভোর ৪টা ১৬ মিনিট থেকে সকাল ১০টা ১৬ মিনিট পর্যন্ত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসা ১১টি যাত্রীবাহী ফ্লাইট ঘন কুয়াশার কারণে ডাইভার্ট হয়ে সিলেট, চট্টগ্রাম, হায়দ্রাবাদ ও কলকাতা বিমানবন্দরে অবতরণ করে। পরে সকাল ১০টা ৪৫ মিনিটের পর থেকে ডাইভার্ট হওয়া ফ্লাইটগুলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাভাবিকভাবে ফিরে আসা শুরু করে।

জানা যায়, ঘন কুয়াশায় মধ্যরাত থেকে সকাল পর্যন্ত বেশ কয়েকটি ফ্লাইট সময়মতো উড্ডয়ন ও অবতরণ করতে পারেনি।

জানুয়ারির শুরু থেকেই দেশের বিভিন্ন স্থানে ঘন কুয়াশা ও শীত অনুভূত হচ্ছে। সামনে মাঝারি বৃষ্টিপাতের কারণে শীত আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

কর্মসংস্থান সৃষ্টি ও বন্ধ কারখানা সচল করতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ বাস্তবায়ন করতে হবে
জৈন্তাপুর মিনি সুইজারল্যান্ড স্পোর্টিং ক্লাবের টি-১২ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিকরা
হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে আরিফুল হক চৌধুরী
সিলেটে যুবলীগের মিছিল থেকে আ/টক ১২ জন
শাল্লায় পুরুষশূন্য ৪০ বাড়িতে ৩ দিন ধরে ভাঙ/চুর, লু/টপাট
জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে প্রযুক্তি গ্রামে ৫২ জাতের ধানের প্রদর্শনী, আধুনিক কৃষির নতুন সম্ভাবনা
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ব্যাপক সংস্কার ও আধুনিকায়ন হবে
ভবন নির্মাণে অ/নিয়ম ঠেকাতে মাঠে সিউক
শেখ হাসিনাকে ফেরাতে ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী