এবার ১৫ থেকে ১৮ ঘণ্টা রোজা রাখবেন যেসব মুসলিমরা
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন

এবার ১৫ থেকে ১৮ ঘণ্টা রোজা রাখবেন যেসব মুসলিমরা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৭/০১/২০২৪ ১০:১৫:৪২ পূর্বাহ্ন

এবার ১৫ থেকে ১৮ ঘণ্টা রোজা রাখবেন যেসব মুসলিমরা

ছবি : নিজস্ব


পবিত্র রমজান মাস শুরু হতে দুই মাসেরও কম সময় বাকি রয়েছে। সময় ঘনিয়ে আসায় খুব দ্রুতই রমজানের প্রস্তুতি শুরু করবেন বিশ্বের সকল মুসলিম। রমজান মাসে সূর্যোদয়ের আগ থেকে সূর্যাস্ত পর্যন্ত সকল পানাহার থেকে বিরত থেকে রোজা রাখেন মুসল্লিরা। এরপর ইফতারের মাধ্যমে রোজা ভাঙেন তারা।

এ বছর পবিত্র রমজান মাস শুরু হতে পারে ১১ মার্চ থেকে। অন্যবারের মতো এবারও রোজার সময়টি (ঘণ্টা) ভিন্ন ভিন্ন হবে। ধারণা করা হচ্ছে এ বছর ১২ ঘণ্টা থেকে শুরু করে ১৮ ঘণ্টা হবে একেকটি রোজা।

এবার যেসব দেশের মুসলিমরা ১৫ থেকে ১৮ ঘণ্টা রোজা রাখবেন

১। নুক, গ্রিনল্যান্ড

২। রেকজাভিক, আইসল্যান্ড

৩। হেলেনস্কি, ফিনল্যান্ড

৪। গ্লাসগো, স্কটল্যান্ড

৫। ওটোয়া, কানাডা

৬। লন্ডন, যুক্তরাজ্য

৭। প্যারিস, ফ্রান্স

৮। রোম, ইতালি

১০। মাদ্রিদ, স্পেন।

অপরদিকে আফ্রিকা ও এশিয়ার দেশগুলোতে রোজা কম সময়ের হবে। ধারণা করা হচ্ছে, এসব অঞ্চলের মানুষ ১২ থেকে ১৪ ঘণ্টা রোজা রাখবেন।

সেসব দেশগুলো হলো—

১। ক্রাইস্টচার্চ, নিউজিল্যান্ড

২। পুয়ের্তো মন্তে, চিলি

৩। জাকার্তা, ইন্দোনেশিয়া

৪। নাইরোবি, কেনিয়া

৫। করাচি, পাকিস্তান

৬। নয়াদিল্লি, ভারত

৭। ঢাকা, বাংলাদেশ

মধ্যপ্রাচ্য এবং গালফ অঞ্চলের মুসল্লিরা এবার ১৩ থেকে ১৫ ঘণ্টা রোজা রাখবেন। স্থান ভেদে এটি ভিন্ন ভিন্ন হবে।

শীতকালে রোজা

এ বছর পবিত্র রমজান মাস শুরু হবে শীতকালে। আমিরাতস এস্ট্রোনোমি সোসাইটির বোর্ড অব ডাইরেক্টরসের চেয়ারম্যান ইব্রাহিম আল-জারওয়ান জানিয়েছেন এ তথ্য। তিনি বলেছেন, গত ২২ ডিসেম্বর থেকে শীতকাল শুরু হয়েছে। আর এটি শেষ হবে ২০ মার্চ। রজমান মাস যেহেতু ১১ মার্চ থেকে শুরু হওয়ার সম্ভাবনা আছে, ফলে রোজার শুরুর দিকটায় শীতের ছোয়া পাওয়া যাবে। 

এম সি



শীর্ষ সংবাদ:

কর্মসংস্থান সৃষ্টি ও বন্ধ কারখানা সচল করতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ বাস্তবায়ন করতে হবে
জৈন্তাপুর মিনি সুইজারল্যান্ড স্পোর্টিং ক্লাবের টি-১২ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিকরা
হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে আরিফুল হক চৌধুরী
সিলেটে যুবলীগের মিছিল থেকে আ/টক ১২ জন
শাল্লায় পুরুষশূন্য ৪০ বাড়িতে ৩ দিন ধরে ভাঙ/চুর, লু/টপাট
জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে প্রযুক্তি গ্রামে ৫২ জাতের ধানের প্রদর্শনী, আধুনিক কৃষির নতুন সম্ভাবনা
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ব্যাপক সংস্কার ও আধুনিকায়ন হবে
ভবন নির্মাণে অ/নিয়ম ঠেকাতে মাঠে সিউক
শেখ হাসিনাকে ফেরাতে ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী