জগন্নাথপুরে হাওরের বেড়িবাঁধ পরিদর্শনে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন

জগন্নাথপুরে হাওরের বেড়িবাঁধ পরিদর্শনে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট

জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৮/০১/২০২৪ ০৬:১৭:২৮ পূর্বাহ্ন

জগন্নাথপুরে হাওরের বেড়িবাঁধ পরিদর্শনে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট

জগন্নাথপুরে হাওরের বেড়িবাঁধ পরিদর্শনে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট।


সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার হাওরের ফসল রক্ষা বেড়িবাঁধ নির্মাণ সংস্কার কাজ পরিদর্শন করেছেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট এ.কে.এম আব্দুল্লাহ বিন রশিদ।

বুধবার (১৭ জানুয়ারি) দুপুরে তিনি নলুয়ার হাওরের ঝুঁকিপূর্ণ কয়েকটি ফসল রক্ষা বেড়িবাঁধ পরিদর্শন করেন। এসময় তিনি সঠিকভাবে নির্ধারিত সময়ে ফসল রক্ষা বেড়িবাঁধের কাজ শেষ করতে নির্দেশ দেন।

ফসল রক্ষা বেড়িবাঁধ পরিদর্শনকালে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-বশিরুল ইসলাম, হাওর বাঁচাও আন্দোলন সুনামগঞ্জের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান,হাওর বাঁচাও আন্দোলন জগন্নাথপুর উপজেলা কমিটির সদস্য সচিব সাংবাদিক অমিত দেব, পানি উন্নয়ন বোর্ডের উপ সহকারী প্রকৌশলী সবুজ কুমার শীল উপস্থিত ছিলেন।

পাউবো সূত্র জানায় জগন্নাথপুর উপজেলায় ৩৩ টি প্রকল্প বাস্তবায়ন কমিটির মাধ্যমে হাওরের ফসল রক্ষা বেড়িবাঁধ নির্মাণ করা হচ্ছে চলতি মৌসুমে। পাউবোর হিসেব অনুযায়ী ২৮ প্রকল্পে কাজ শুরু হয়েছে।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার