জগন্নাথপুরে পৃথক ঘটনায় দুইজনের মরদেহ উদ্ধার
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন

জগন্নাথপুরে পৃথক ঘটনায় দুইজনের মরদেহ উদ্ধার

জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৮/০১/২০২৪ ০৯:১১:০৪ পূর্বাহ্ন

জগন্নাথপুরে পৃথক ঘটনায় দুইজনের মরদেহ উদ্ধার

ছবি: সংগৃহীত


সুনামগঞ্জের জগন্নাথপুরে পৃথক ঘটনায় দুই মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জগন্নাথপুর পৌরসভার কেশবপুর এলাকার বাসিন্দা খছরু মিয়ার ছেলে কামিল হোসেন (১৭) বুধবার বিকেলে নিজ শয়ন কক্ষের ছাদের রডের সাথে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলছিল। তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে তার ছোট বোন মাহতুবা জান্নাত সুর চিৎকারে আশপাশের লোকজন এসে ওই কিশোরের গলার ফাঁস খুলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তানজিম হোসেন রনি বলেন, ওই কিশোরকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়।

অপরদিকে জগন্নাথপুরের সীমান্তবর্তী দিরাই উপজেলার জগদল ইউনিয়নের কামড়ী সেতুতে মাটি ভর্তি ট্রাক্টর উল্টে চালক আছকির মিয়া (২৬) গুরুতর আহন হলে তাকে স্থানীয়রা জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্মরত চিকিৎসক ওই ট্রাক্টর চালক আছকিরকে মৃত ঘোষণা করেন। মৃত আছকির ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার লক্ষীপুর গ্রামের আরশ মিয়ার ছেলে।

বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে মরদেহ দুটি উদ্ধার করা হয়। ময়নাতদন্তের বৃহস্পতিবার মর্গে পাঠানো হয়েছে।

এম সি



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার