প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জাতিসংঘ মহাসচিবের অভিনন্দন
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জাতিসংঘ মহাসচিবের অভিনন্দন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৯/০১/২০২৪ ১১:২৯:৫৮ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জাতিসংঘ মহাসচিবের অভিনন্দন

ছবি: সংগৃহীত


দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর টানা চতুর্থবারের মতো সরকার গঠন করায় প্রধানমন্ত্রীর শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। অভিনন্দন বার্তায় বাংলাদেশের মানুষের কল্যাণে শেখ হাসিনা সরকারের সঙ্গে কার্যক্রম চালিয়ে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বিশ্ব সংস্থাটির প্রধানের সই করা এক বার্তায় এ অভিনন্দন জানানো হয়। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র শুক্রবার (১৯ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছে। শেখ হাসিনাকে লেখা চিঠিতে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেন, ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পুনরায় নির্বাচিত হওয়ার জন্য আমি আপনাকে অভিনন্দন জানাই।’

চিঠিতে আরও বলা হয়, ‘শান্তিরক্ষা কার্যক্রমে অবদান, রোহিঙ্গা শরণার্থীদের প্রতি উদারতা এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে প্রচেষ্টাসহ বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্বকে জাতিসংঘ গভীরভাবে মূল্যায়ন করে।’

চিঠিতে তিনি আরও বলেন, ‘আমি গ্লোবাল ক্রাইসিস রেসপন্স গ্রুপে আপনার অংশগ্রহণের জন্যও কৃতজ্ঞ এবং বিশ্বাস করি যে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই, আন্তর্জাতিক আর্থিক কাঠামো সংস্কারে প্রয়োজনীয় চাপসহ ক্রমবর্ধমান বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় আমাদের উচ্চাকাঙ্ক্ষায় আপনার সমর্থনের ওপর আমি নির্ভর করতে পারি।’

চিঠির শেষাংশে বলা হয়, ‘বাংলাদেশের জনগণের স্বার্থে আপনার সরকারের সঙ্গে কাজ করতে জাতিসংঘ প্রতিশ্রুতিবদ্ধ।’ গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করে আওয়ামী লীগ। এ নিয়ে পঞ্চমবারের মতো দেশের প্রধানমন্ত্রী হন শেখ হাসিনা, যার রেকর্ড আর কোনো রাজনীতিকের নেই।

বিজয়ী হওয়ার পর থেকে বিভিন্ন দেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো অব্যাহত রেখেছে। সর্বশেষ আজ শুক্রবার আরও আটটি দেশ অভিনন্দন জানায়। দেশগুলো হলো—সংযুক্ত আরব আমিরাত (ইউএই), কাতার, মিসর, লুক্সেমবার্গ, তুরস্ক, সিঙ্গাপুর, মালয়েশিয়া ও ব্রাজিল।

এম সি



শীর্ষ সংবাদ:

কর্মসংস্থান সৃষ্টি ও বন্ধ কারখানা সচল করতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ বাস্তবায়ন করতে হবে
জৈন্তাপুর মিনি সুইজারল্যান্ড স্পোর্টিং ক্লাবের টি-১২ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিকরা
হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে আরিফুল হক চৌধুরী
সিলেটে যুবলীগের মিছিল থেকে আ/টক ১২ জন
শাল্লায় পুরুষশূন্য ৪০ বাড়িতে ৩ দিন ধরে ভাঙ/চুর, লু/টপাট
জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে প্রযুক্তি গ্রামে ৫২ জাতের ধানের প্রদর্শনী, আধুনিক কৃষির নতুন সম্ভাবনা
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ব্যাপক সংস্কার ও আধুনিকায়ন হবে
ভবন নির্মাণে অ/নিয়ম ঠেকাতে মাঠে সিউক
শেখ হাসিনাকে ফেরাতে ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী