মেট্রো রেলের নতুন যাত্রা
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন

মেট্রো রেলের নতুন যাত্রা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২০/০১/২০২৪ ১০:৫০:৪৭ পূর্বাহ্ন

মেট্রো রেলের নতুন যাত্রা


নতুন মাত্রা ও সময়সূচিতে যাত্রা শুরু করেছে নগরীর আধুনিক যান মেট্রোরেল। ২০২২ সালের ২৮ ডিসেম্বর উদ্বোধনের পর এক বছরের কিছু সময়ের ব্যবধানে রাজধানীর যাত্রীদের পুরোদমে সেবা দেওয়া শুরু করেছে। অর্থাৎ আজ (২০ জানুয়ারি) উত্তরা-মতিঝিল রুটে সকাল থেকে রাত পর্যন্ত চলাচল করবে মেট্রোরেল।

এরইমধ্যে নতুন সময়সূচি অনুযায়ী চলাচল শুরু করেছে মেট্রোরেল। সকাল ৭টা ১০ এবং ৭টা ২০ মিনিটে দুটি ট্রেন উত্তরা থেকে মতিঝিলের উদ্দেশ্যে ছেড়ে গেছে। যাদের এমআরটি পাস ও র‍্যাপিড পাস ছিল তারা সবগুলো স্টেশন থেকে সকালে ভ্রমণ করতে পেরেছেন। এছাড়া মতিঝিল স্টেশন থেকে সকাল ৭টা ৩০ মিনিটে ট্রেন উত্তরার উদ্দেশ্যে ছেড়ে আসে। এখন থেকে শুক্রবার বাদ দিয়ে প্রতিদিন রাত ৮টা পর্যন্ত নির্ধারিত হেডওয়েতে মেট্রো ট্রেন চলাচল করবে।

গত বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এমএএন ছিদ্দিক জানান, রাত ৮টা ১০ মিনিট, রাত ৮টা ২০ মিনিট, রাত ৮টা ৩০ মিনিট এবং রাত ৮টা ৪০ মিনিটে চারটি ট্রেন মতিঝিল মেট্রোরেল স্টেশন থেকে যাত্রা শুরু করে প্রতিটি স্টেশনে থেমে উত্তরা উত্তর মেট্রোরেল স্টেশন পর্যন্ত চলবে। এই মেট্রো ট্রেন চারটিতে শুধু এমআরটি পাস, র‍্যাপিড পাস এবং ভ্রমণের দিন রাত ৭টা ৪৫ মিনিটের আগে ক্রয় করা সিঙ্গেল জার্নি টিকিটধারী যাত্রীরা ভ্রমণ করতে পারবেন। রাত ৭টা ৪৫ মিনিটের পর সব টিকিট বিক্রয় অফিস এবং টিকিট বিক্রয় মেশিন বন্ধ হয়ে যায়।

সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, উত্তরা উত্তর মেট্রোরেল স্টেশন থেকে মতিঝিল মেট্রোরেল স্টেশন শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত হেডওয়েতে সকাল ৭টা ১০ মিনিট থেকে বেলা ১১টা ৩০ মিনিট পর্যন্ত পিক আওয়ারে ১০ মিনিট, বেলা ১১টা ৩১ মিনিট থেকে বিকেল ৪টা পর্যন্ত অফপিক আওয়ারে হেডওয়ে ১২ মিনিট এবং বিকেল ৪টা ১ মিনিট থেকে রাত ৮টা পর্যন্ত পিক আওয়ারে হেডওয়ে ১০ মিনিট।

এছাড়া সব মেট্রোরেল স্টেশন থেকে সকাল ৭টা ১৫ মিনিট থেকে রাত ৭টা ৪৫ মিনিট পর্যন্ত এমআরটি পাস ক্রয় ও টপআপ করা যাবে। ওয়েবসাইট অথবা মেট্রোরেল স্টেশন থেকে এমআরটি পাস নিবন্ধন ফরম সংগ্রহ করে যথাযথভাবে পূরণ করে চালু যেকোনো মেট্রোরেল স্টেশন থেকে পাস ক্রয় করা যাবে।

উত্তরা উত্তর, উত্তরা সেন্টার, উত্তরা দক্ষিণ, পল্লবী, মিরপুর-১১, মিরপুর-১০, কাজীপাড়া, শেওড়াপাড়া, আগারগাঁও, বিজয় সরণি, ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ সচিবালয় ও মতিঝিল- এ ১৬ স্টেশনে মেট্রো ট্রেন চলাচল করছে। কমলাপুর পর্যন্ত সম্প্রসারণের কাজ চলমান। ওই অংশের কাজ শেষ হলে কমলাপুরও যাবে মেট্রো ট্রেন।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

কর্মসংস্থান সৃষ্টি ও বন্ধ কারখানা সচল করতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ বাস্তবায়ন করতে হবে
জৈন্তাপুর মিনি সুইজারল্যান্ড স্পোর্টিং ক্লাবের টি-১২ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিকরা
হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে আরিফুল হক চৌধুরী
সিলেটে যুবলীগের মিছিল থেকে আ/টক ১২ জন
শাল্লায় পুরুষশূন্য ৪০ বাড়িতে ৩ দিন ধরে ভাঙ/চুর, লু/টপাট
জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে প্রযুক্তি গ্রামে ৫২ জাতের ধানের প্রদর্শনী, আধুনিক কৃষির নতুন সম্ভাবনা
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ব্যাপক সংস্কার ও আধুনিকায়ন হবে
ভবন নির্মাণে অ/নিয়ম ঠেকাতে মাঠে সিউক
শেখ হাসিনাকে ফেরাতে ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী