নগরীতে পেট্রোল পাম্পে রাখা ট্রাকে অগ্নিকাণ্ড, আহত ২
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১২:১৫ অপরাহ্ন

নগরীতে পেট্রোল পাম্পে রাখা ট্রাকে অগ্নিকাণ্ড, আহত ২

জৈন্তা বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ২১/০১/২০২৪ ০৬:৪৩:৫৬ পূর্বাহ্ন

নগরীতে পেট্রোল পাম্পে রাখা ট্রাকে অগ্নিকাণ্ড, আহত ২

নগরীতে পেট্রোল পাম্পে রাখা ট্রাকে অগ্নিকাণ্ডের ঘটনায় আহত ২।


সিলেট নগরীর মাদিনা মার্কেট এলাকায় নর্থ-ইস্ট পেট্রোল পাম্পে রাখা ট্রাকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনায় ২ জন আহত হয়েছেন বলে জানা গেছে। 

রোববার (২১ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। 

অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট ফায়ার স্টেশন দক্ষিণ শাখার কর্মকর্তা আব্দুর রাজ্জাক।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, নর্থ-ইস্ট পেট্রোল পাম্পে একটি ট্রাক তেল নিতে গেলে হঠাৎ পাইপে আগুন লেগে যায়। সাথে সাথে ট্রাকের চাকায় আগুন ছড়িয়ে পড়ে। ওই অবস্থায় ট্রাক চালক দ্রুত ট্রাকটিকে সরিয়ে নেয়। ওয়াটার সাপ্লাই থেকে চাকায় দ্রুত পানি ঢালতে থাকেন তিনি। প্রায় ৩০ মিনিট সবার চেষ্টার পর চাকার আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হয়।

এ ঘটনায় দুই জন আহত হয়েছেন। তাদের মধ্যে একজনকে সিলেট এমজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও অপরজনকে বেসরকারি আরেকটি হাসপতালে প্রেরণ করা হয়েছে বলে জানান লামাবাজার ফাঁড়ির ইনচার্জ এ এইচ এম রাশেদুল ফজল। তাৎক্ষণিক তাদের নাম পরিচয় জানা যায়নি।

এ ব্যাপারে সিলেট ফায়ার স্টেশন দক্ষিণ শাখার কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, ঘটনা সত্য। আমাদের ৩টি ইউনিট সেখানে আগুন নিয়ন্ত্রণ করতে গেলেও তার আগেই প্রত্যক্ষদর্শীরা আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হন।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক