পণ্যের ঘাটতি নেই, রমজানে কারসাজি করলে কঠোর ব্যবস্থা: অর্থমন্ত্রী
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন

পণ্যের ঘাটতি নেই, রমজানে কারসাজি করলে কঠোর ব্যবস্থা: অর্থমন্ত্রী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২১/০১/২০২৪ ১০:৪৬:৩৩ পূর্বাহ্ন

পণ্যের ঘাটতি নেই, রমজানে কারসাজি করলে কঠোর ব্যবস্থা: অর্থমন্ত্রী

ছবি: সংগৃহীত


রমজানে বাজারে কারসাজি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। তিনি বলেন, রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্য যেগুলো প্রয়োজন সেগুলোর যথেষ্ট মজুদ রয়েছে। চিন্তার কোনো কারণ নেই, রমজান সামনে রেখে কোনো পণ্যের ঘাটতি নেই। এ বিষয়ে সতর্ক অবস্থানে রয়েছে সরকার।রোববার (২১ জানুয়ারি) বিকালে অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে এক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, রমজান আসছে। আমরা সর্বশেষ পরিস্থিতি দেখলাম, কোনো শর্টেজ নেই। রজমানের সময় যেসব আইটেম লাগে। চিন্তার কোনো কারণ নেই। শর্টেজেরও কোনো কারণ নেই। কিছু মহল চেষ্টা করে কীভাবে সিচুয়েশনকে ডিস্টাবলাইজ করা যায়। যেখানে মার্কেট ইকোনমি অপারেট করছে সেখানে সুযোগ নেওয়ার চেষ্টা করবে।

দ্রব্যমূল্য সহনীয় রাখতে সরকার সব ধরনের পদক্ষেপ নেবে। প্রয়োজনে সরকার কঠোর হবে, শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। তবে এখনো কঠোর পদক্ষেপ হবার মতো পরিস্থিতি হয়নি বলে জানান তিনি। আমদানিকে প্রাধান্য দেবেন কি না এমন প্রশ্নে মন্ত্রী বলেন, দরকার হলে আমদানি করতে হবে, এখনো এ রকম কিছু হয় নাই।

রিজার্ভ বাড়াতে কী পদক্ষেপ নেওয়া হচ্ছে এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, করছি তো আমরা। আপনারা দেখছেন আমাদের যারা ডেভেলপমেন্ট পার্টনার্স তাদের সঙ্গে মাল্টিকারেন্সি অ্যাপ্রোচ গ্রহণ করছি। শুধু ডলার দিয়ে তো আমরা করছি না।

এম সি



শীর্ষ সংবাদ:

মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে দেখতে গেলেন মন্ত্রী মুক্তাদির ও সিটি প্রশাসক কাইয়ুম
কর্মসংস্থান সৃষ্টি ও বন্ধ কারখানা সচল করতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ বাস্তবায়ন করতে হবে
জৈন্তাপুর মিনি সুইজারল্যান্ড স্পোর্টিং ক্লাবের টি-১২ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিকরা
হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে আরিফুল হক চৌধুরী
সিলেটে যুবলীগের মিছিল থেকে আ/টক ১২ জন
শাল্লায় পুরুষশূন্য ৪০ বাড়িতে ৩ দিন ধরে ভাঙ/চুর, লু/টপাট
জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে প্রযুক্তি গ্রামে ৫২ জাতের ধানের প্রদর্শনী, আধুনিক কৃষির নতুন সম্ভাবনা
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ব্যাপক সংস্কার ও আধুনিকায়ন হবে
ভবন নির্মাণে অ/নিয়ম ঠেকাতে মাঠে সিউক