দুনিয়ার মোহে পড়ে দীনদারীকে ভুলে গেলে চলবে না: আল্লামা হুসামুদ্দিন এমপি
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১২:১১ অপরাহ্ন

দুনিয়ার মোহে পড়ে দীনদারীকে ভুলে গেলে চলবে না: আল্লামা হুসামুদ্দিন এমপি

জৈন্তা বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ২২/০১/২০২৪ ০৪:৩২:৫৯ পূর্বাহ্ন

দুনিয়ার মোহে পড়ে দীনদারীকে ভুলে গেলে চলবে না: আল্লামা হুসামুদ্দিন এমপি


পরকালীন জবাবদিহিতার কথা চিন্তা করে ইহকালিন জীবন পরিচালনা করতে হবে। দুনিয়ার মোহে পড়ে দীনদারীকে ভুলে গেলে চলবে না। এ দুনিয়া হচ্ছে ক্ষষস্থায়ী, দুনিয়ার হকিকত আমরা জানি না। এ দুনিয়া হচ্ছে ধোকার জায়গা। এ দুনিয়ার মোহে যে পড়েছে সে দুনিয়াদার হয়ে গেছে। এ মোহ থেকে যে বেঁচে থাকতে পারছে সে আল্লাহর মায়ার বান্দায় পরিণত হয়েছে। জিন্দেগীকে আল্লাহর ওয়াস্তে চালিয়ে যান। এ দুনিয়ার এক পরীক্ষার জায়গা। যে পরীক্ষায় ঠিকতে পারছে তার জীবন সফল।

সিলেট-৫ আসনের এমপি মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী ওসমানীনগরের পাঁচপাড়া মোহাম্মদীয়া ইসলামিয়া হাফিজিয়া দাখিল মাদরাসার বার্ষিক ইসলামী মহাসম্মেলন ও আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রাহ.)’র ঈসালে সাওয়াব মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

উছমানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়ালী উল্লাহ বদরুলের সভাপতিত্বে রবিবার বিকেলের উক্ত মাহফিলে বয়ান পেশ করেন, ইসলামিক ফাউন্ডেশনের গভর্ণর মাওলানা ড. কাফিল উদ্দিন সরকার সালেহী, মাওলানা সিরাজুল ইসলাম ফারুকী, মাওলানা ডা: শাফিউর রহমান, মাওলানা আব্দুল আব্দুল মুছাব্বির রাঙাপুরী, মাওলানা আব্দুল মতিন গজনভী প্রমুখ।

উপস্থিত ছিলেন সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম, ওসমানীনগর উপজেলা আল ইসলাহর সভাপতি মাওলানা ছদিকুর রহমান শিবলী, সায়ীদ আহমদ বহলুল।

মাহফিলের শুরুতে ওসমানীনগর উপজেলা তালামীযে ইসলামিয়ার পক্ষ থেকে প্রধান অতিথি মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী এমপিকে সম্মাননা ক্রেস্ট দিয়ে বরণ করা হয়।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক