আজমিরীগঞ্জে ষষ্ঠ শ্রেণিতে ভর্তি জটিলতা কাটিয়ে ভর্তির সুযোগ পেল সকল শিক্ষার্থী
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১২:৫৪ AM

আজমিরীগঞ্জে ষষ্ঠ শ্রেণিতে ভর্তি জটিলতা কাটিয়ে ভর্তির সুযোগ পেল সকল শিক্ষার্থী

আজমিরীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৩/০১/২০২৪ ০২:৫৮:৫৬ AM

আজমিরীগঞ্জে ষষ্ঠ শ্রেণিতে ভর্তি জটিলতা কাটিয়ে ভর্তির সুযোগ পেল সকল শিক্ষার্থী


অবশেষে অনেক জট জঞ্জাল পেরিয়ে হবিগঞ্জের আজমীরিগঞ্জ উপজেলার ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের ভর্তির সুযোগ হল। সোমবার (২২ জানুয়ারী) উপজেলা পরিষদের মিটিং এ সিদ্ধান্ত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম।

তিনি জানান সরকারি পরিপত্র অনুসারে নতুন শিক্ষা কারিকুলামে ষষ্ঠ শ্রেণির প্রতিটি সেকশনে ৫৫ জনের বেশি শিক্ষার্থী ভর্তি করার সুযোগ নেই। সেই হিসাবে ২ হাজার ২৪০ জন শিক্ষার্থীর মধ্যে প্রায় সাড়ে ৭শ জন ভর্তি হওয়ার সুযোগ রয়েছে। বিশাল একটি অংশ বাদ পড়ে যাওয়ার কারণে শিক্ষা বিভাগ ও উপজেলা প্রশাসন যৌথ সিদ্ধান্ত হয় সকল শিক্ষার্থীকে ভর্তির সুযোগ করে দেওয়ার জন্য।

তিনি আরো জানান, ইতিমধ্যে ৫৫ জনকে লটারির মাধ্যমে নির্ধারণ করা হয়েছে। আর যারা বাদ পড়েছেন তারাও এখন ভর্তি হতে পারবেন। তাছাড়া যারা আবেদন করে নাই তারা নতুনভাবে আবেদন করে ভর্তির সুযোগ রয়েছে। ৩১ জানুয়ারি পর্যন্ত শিক্ষার্থীরা ভর্তি হতে পারবে।

এদিকে সরেজমিন দেখা যায়, সকল শিক্ষার্থী ভর্তি ঘোষণার সাথে সাথে বিদ্যালয় গুলোতে শিক্ষার্থীদের দীর্ঘ লাইন। অভিভাবকরা তাদের ছেলেমেয়েকে নিয়ে এসেছেন ভর্তি করার জন্য।

উল্লেখ্য, মাধ্যমিকে ভর্তি জটিলতায় হাজারো শিক্ষার্থী ও আজমীরিগঞ্জে মাধ্যমিকে দের হাজার শিক্ষার্থীর সমন্বয়হীনতার ঝুঁকিতে শিরোনামে যায়যায়দিনে সচিত্র সংবাদ প্রকাশের পর কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নেয়।

মিটিং এ উপস্থিত ছিলেন উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল ভৌমিক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলমসহ প্রতিটি বিদ্যালয়ের প্রধা৷ শিক্ষক।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ
মন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন নিয়ে প্রশ্ন, হাইকোর্টে রিট
গরমে পু'ড়ছে সিলেট, মিলেছে বৃষ্টির বার্তা
ধ্বং/সের দ্বারপ্রান্তে শতবর্ষী ঐতিহ্য জলসুখার গিরিষ বাবুর বাড়ি
২২৯ শিক্ষার্থীর জন্য ২ জন শিক্ষক, ব্যা/হত পাঠদান
পাঁচ লাখ টাকা দিয়েও বন্ধ হয়নি নি/র্যাত/ন, মুন্নীকে হ/ত্যার অভি/যোগ
আম্বরখানায় পার্কিং দ/খল করে দোকান, সিসিকের ভূমিকা নিয়ে প্রশ্ন
বাহুবলে প্র'তিপক্ষের হা'মলায় খামারি নি'হত