হবিগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কলেজছাত্র নিহত
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১২:৫৩ AM

হবিগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কলেজছাত্র নিহত

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৩/০১/২০২৪ ০৪:২২:০৪ AM

হবিগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কলেজছাত্র নিহত

নিহত কলেজছাত্র সেবুল মিয়া।


হবিগঞ্জের বাহুবলে বন্ধুকে নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে সেবুল মিয়া (২১) নামে এক কলেজছাত্র নিহত হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলার মিরপুর ভূলকোট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছে ফয়সল মিয়া (২০) নামে আরো এক যুবক। তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

নিহত সেফুল মিয়া তারাপাশা গ্রামের ছোট্ট মিয়ার পুত্র। সে হবিগঞ্জ সরকারি বৃন্দাবন কলেজের ছাত্র বলে জানা গেছে। 

স্থানীয়রা জানান, সকালে সেবুল মিয়া তার বন্ধু ফয়সল মিয়াকে সাথে নিয়ে মোটরসাইকেলযোগে ঘুরতে বের হয়। বাড়ি ফেরার পথে ভূলকোট এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার মধ্যে উল্টে যায়। এতে সেবুল ও ফয়সল গুরুতর আহত হয়। তাৎক্ষণিক তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সেবুল মিয়াকে মৃত ঘোষণা করেন। 

হবিগঞ্জ সদর মডেল থানার (ওসি) অজয় চন্দ্র দেব নিহতের বিষয়টি নিশ্চিত করেন। 

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ
মন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন নিয়ে প্রশ্ন, হাইকোর্টে রিট
গরমে পু'ড়ছে সিলেট, মিলেছে বৃষ্টির বার্তা
ধ্বং/সের দ্বারপ্রান্তে শতবর্ষী ঐতিহ্য জলসুখার গিরিষ বাবুর বাড়ি
২২৯ শিক্ষার্থীর জন্য ২ জন শিক্ষক, ব্যা/হত পাঠদান
পাঁচ লাখ টাকা দিয়েও বন্ধ হয়নি নি/র্যাত/ন, মুন্নীকে হ/ত্যার অভি/যোগ
আম্বরখানায় পার্কিং দ/খল করে দোকান, সিসিকের ভূমিকা নিয়ে প্রশ্ন
বাহুবলে প্র'তিপক্ষের হা'মলায় খামারি নি'হত