২০২৩ সালে র‍্যাবের হাতে ৬৩৪ ডাকাত গ্রেপ্তার
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন

২০২৩ সালে র‍্যাবের হাতে ৬৩৪ ডাকাত গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৫/০১/২০২৪ ০৩:০০:১৪ পূর্বাহ্ন

২০২৩ সালে র‍্যাবের হাতে ৬৩৪ ডাকাত গ্রেপ্তার

২০২৩ সালে র‍্যাবের হাতে ৬৩৪ ডাকাত গ্রেপ্তার।


র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেছেন, রাজধানীর ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে অভিযান পরিচালনা করে ২০২৩ সালে ডাকাতির সঙ্গে জড়িত ৬৩৪ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

এসব তথ্য গণমাধ্যমকে জানিয়েছেন তিনি।

তিনি বলেন, ২০১৮ সাল থেকে অদ্যাবধি রাজধানীর ঢাকা ও দেশের বিভিন্ন অঞ্চলে মহাসড়কে ডাকাতিসহ বিভিন্ন ডাকাতির ঘটনায় জড়িত সংঘবদ্ধ ডাকাত চক্রদের গ্রেপ্তার লক্ষ্যে নিয়মিত অভিযান পরিচালনা করে তিন হাজার ১৬৬ জন ডাকাত সদস্যদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসতে সক্ষম হয়।

২০২৩ সালে  উল্লেখযোগ্য অভিযান 

গত ২০২৩ সালের ১ জানুয়ারি র‌্যাব ফোর্সেস সদর দপ্তরের গোয়েন্দা শাখা, র‌্যাব-৪ ও র‌্যাব-১১ এর একটি অভিযানিক দল রাজধানীর আশুলিয়ার নবীনগর এলাকায় অভিযান পরিচালনা করে সংঘবদ্ধ আন্তঃজেলা ডাকাত দলের মূলহোতা আলমগীরসহ (২৩) ১৪ সদস্যকে গ্রেপ্তার করেছে।  

২০২৩ সালের ১৬ মার্চ র‌্যাব-১১ এর একটি অভিযানিক দল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়ার চর বাউসিয়া এলাকা হতে ডাকাতিকালীন সময়ে দুর্ধর্ষ মহাসড়ক ডাকাত চক্রের দলনেতাসহ ৮ সদস্যকে গ্রেপ্তার করে। উদ্ধার করা হয় বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র।

২০২৩ সালের ৮ এপ্রিল র‌্যাব-৭ এর একটি অভিযানিক দল ফৌজদারহাট কালুশাহ মাজার সংলগ্ন মহাসড়কে অভিযান পরিচালনা করে মহাসড়কে ডাকাতি প্রস্তুতিকালে ১০ জন ডাকাতকে গ্রেপ্তার করে। উদ্ধার করা হয় দেশীয় প্রযুক্তিতে তৈরি আগ্নেয়াস্ত্র, গুলি এবং দেশীয় অস্ত্র।  

এছাড়া ২০২৩ সালের ৯ আগস্ট র‌্যাব-২ এর অভিযানিক রাজধানীর মোহাম্মদপুর বেরিবাঁধ এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের ০৫ সদস্যকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করে।

সব সময়ের মতো এবছরও রাজধানীর ঢাকা ও দেশের বিভিন্ন মহাসড়কে ডাকাতিসহ বিভিন্ন অঞ্চলে সংঘবদ্ধ ডাকাত চক্রের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি ও জোরালো অভিযান অব্যাহত রয়েছে বলে জানান খন্দকার মঈন।  

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে দেখতে গেলেন মন্ত্রী মুক্তাদির ও সিটি প্রশাসক কাইয়ুম
কর্মসংস্থান সৃষ্টি ও বন্ধ কারখানা সচল করতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ বাস্তবায়ন করতে হবে
জৈন্তাপুর মিনি সুইজারল্যান্ড স্পোর্টিং ক্লাবের টি-১২ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিকরা
হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে আরিফুল হক চৌধুরী
সিলেটে যুবলীগের মিছিল থেকে আ/টক ১২ জন
শাল্লায় পুরুষশূন্য ৪০ বাড়িতে ৩ দিন ধরে ভাঙ/চুর, লু/টপাট
জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে প্রযুক্তি গ্রামে ৫২ জাতের ধানের প্রদর্শনী, আধুনিক কৃষির নতুন সম্ভাবনা
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ব্যাপক সংস্কার ও আধুনিকায়ন হবে
ভবন নির্মাণে অ/নিয়ম ঠেকাতে মাঠে সিউক