বানিয়াচংয়ে মাদ্রাসা ছাত্রীদের ইভটিজিংয়ের দায়ে ৩ জনের কারাদণ্ড
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১২:৫৪ AM

বানিয়াচংয়ে মাদ্রাসা ছাত্রীদের ইভটিজিংয়ের দায়ে ৩ জনের কারাদণ্ড

বানিয়াচং প্রতিনিধি

প্রকাশিত: ২৫/০১/২০২৪ ১১:৩৪:০৯ AM

বানিয়াচংয়ে মাদ্রাসা ছাত্রীদের ইভটিজিংয়ের দায়ে ৩ জনের কারাদণ্ড

ছবি: সংগৃহীত


হবিগঞ্জের বানিয়াচংয়ে একটি মাদ্রাসার গেটে দাড়িয়ে ছাত্রীদের কে উত্যক্ত করার দায়ে ২ বখাটেকে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারী) বিকাল ৪ টায় অভিযুক্তদের কে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি)এর কার্যালয়ে কারাদণ্ডাদেশ দেওয়া হয়। ১নং উত্তর পূর্ব ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সংরাম রায়পাড়ার, মহিবুর মিয়ার ছেলে অভিযুক্ত মো: নাঈম মিয়া কে আড়াই মাস ও ১নং উত্তর পূর্ব ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মীর মহল্লা (পছারবাগ) মোঃ জামাল মিয়ার ছেলে মোঃ ইমামুল মিয়া(২০)কে ১ মাসের কারদন্ডের আদেশ দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও বানিয়াচং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: সাইফুল ইসলাম।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন প্রত্যক্ষদর্শী জানান অভিযুক্ত হিসেবে ১নং উত্তর পূর্ব ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মীর মহল্লা (পছারবাগ) এর আরও একজন ছিল। আলমগীর মিয়া(২২) পিতা ইব্রাহিম মিয়া,গ্রাম মীর মহল্লাহ (পছার বাগ)। 

সে সহকারী কমিশনার (ভূমি)এর কার্যালয় থেকে পালিয়ে গেছে। এদিকে পালিয়ে যাওয়া যুবক পরে আত্মসমর্পণ করলে ভ্রাম্যমান আদালত ঐ যুবক আলমগীর মিয়াকে(২২) ১০ দিনের কারাদন্ড প্রদান করেন বলেও জানান,নাম প্রকাশে অনিচ্ছুক একজন প্রত্যক্ষদর্শী।

এই অভিযুক্ত আলমগীর মিয়া(২২) সহকারী কমিশনার (ভূমি)এর কার্যালয় থেকে পালিয়ে যাওয়ার পর পরবর্তীতে আত্মসমর্পণ করে।

এম সি



শীর্ষ সংবাদ:

১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ
মন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন নিয়ে প্রশ্ন, হাইকোর্টে রিট
গরমে পু'ড়ছে সিলেট, মিলেছে বৃষ্টির বার্তা
ধ্বং/সের দ্বারপ্রান্তে শতবর্ষী ঐতিহ্য জলসুখার গিরিষ বাবুর বাড়ি
২২৯ শিক্ষার্থীর জন্য ২ জন শিক্ষক, ব্যা/হত পাঠদান
পাঁচ লাখ টাকা দিয়েও বন্ধ হয়নি নি/র্যাত/ন, মুন্নীকে হ/ত্যার অভি/যোগ
আম্বরখানায় পার্কিং দ/খল করে দোকান, সিসিকের ভূমিকা নিয়ে প্রশ্ন
বাহুবলে প্র'তিপক্ষের হা'মলায় খামারি নি'হত