বানিয়াচংয়ে পিকআপের ধক্কায় সিএনজি যাত্রী নিহত
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০১:৫৪ AM

বানিয়াচংয়ে পিকআপের ধক্কায় সিএনজি যাত্রী নিহত

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৬/০১/২০২৪ ১২:৩৮:১৯ PM

বানিয়াচংয়ে পিকআপের ধক্কায় সিএনজি যাত্রী নিহত

ছবি: সংগৃহীত


হবিগঞ্জের বানিয়াচং সড়কে পিক-আপের ধাক্কায় সিএনজি যাত্রী নিহত হয়েছেন৷ বৃহস্পতিবার সন্ধ্যায় বানিয়াচং সড়কের সুনারু এলকায় এ দূর্ঘটনাটি ঘটেছে৷ 

ঘটনা সূত্রে জানা যায়, বানিয়াচং দরগা মোহনপাড়ার তাহির মিয়ার স্ত্রী মোছা: জোৎস্না আক্তার (৩৮) সন্ধ্যায় সিএনজি যোগে হবিগঞ্জ আসছিলেন। সিএনজিটি সুনারু গ্রামের নিকট পৌছুলে পিছন দিক থেকে আসা একটি পিকআপ সিএনজিকে ধাক্কা দেয়। এতে সিএনজি থেকে ছিটকে রাস্তায় পড়ে জোৎস্না গুরুতর আহত হন। সাথে সাথে তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বানিয়াচং থানার অফিসার ইনচার্জমো.দেলোয়ার হোসেন  জানান, দূর্ঘটনার পর খবর পেয়ে পুলিশ গিয়ে ঘটনাস্থলে কাউকে পায়নাই৷ তবে আমরা শুনছি সিএনজি যাত্রী একজন মহিলা মৃত্যবরণ করেছেন৷ 

এম সি



শীর্ষ সংবাদ:

১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ
মন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন নিয়ে প্রশ্ন, হাইকোর্টে রিট
গরমে পু'ড়ছে সিলেট, মিলেছে বৃষ্টির বার্তা
ধ্বং/সের দ্বারপ্রান্তে শতবর্ষী ঐতিহ্য জলসুখার গিরিষ বাবুর বাড়ি
২২৯ শিক্ষার্থীর জন্য ২ জন শিক্ষক, ব্যা/হত পাঠদান
পাঁচ লাখ টাকা দিয়েও বন্ধ হয়নি নি/র্যাত/ন, মুন্নীকে হ/ত্যার অভি/যোগ
আম্বরখানায় পার্কিং দ/খল করে দোকান, সিসিকের ভূমিকা নিয়ে প্রশ্ন
বাহুবলে প্র'তিপক্ষের হা'মলায় খামারি নি'হত