নবীগঞ্জে ওরসে নাচতে গিয়ে ২ যুবকের মৃত্যু
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন

নবীগঞ্জে ওরসে নাচতে গিয়ে ২ যুবকের মৃত্যু

ইকবাল হোসেন তালুকদার, নবীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৬/০১/২০২৪ ০৮:০৪:২০ পূর্বাহ্ন

নবীগঞ্জে ওরসে নাচতে গিয়ে ২ যুবকের মৃত্যু

প্রতিকী ছবি


হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় বার্ষিক ওরসে মজা করতে গিয়েছিলেন দুই যুবক। বার্ষিক ওরসে হয় নাচ-গান। সেই উন্মাদনায় গা ভাসিয়েছিলেন অন্যদের পাশাপাশি এ দুজন। কিন্তু সেই নাচই হল জীবনের শেষ। নাচতে নাচতেই হঠাৎ মাটিতে পড়ে গেলেন তারা। পরে হৃদরোগে আক্রান্ত হয়ে ঘটনা স্থলেই তাদের মৃত্যু হয়।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি ) রাতে ইনাতগঞ্জের কাকড়া গ্রামের মাঠে অনুষ্ঠিত বার্ষিক ওরসে এ ঘটনাটি ঘটে। নিহত দুজন হলেন, নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের কাকুড়া গ্রামের মৃত গেদা মিয়ার পুত্র আব্দুল কালাম(৪০) ও ঘোলডুবা গ্রামের আব্দুল আজিজ(৪২)।

জানা যায়, প্রতি বছর কাকুড়া গ্রামে মাঠে নমিসা (র:) ইছালে ছওয়াব উপলক্ষে ১৫৬ তম বার্ষিক ওরস অনুষ্টিত হয়। ওরসে দেশের বিভিন্ন জেলা থেকে নাচ গানের জন্য নারী, পুরুষ শিল্পী আনা হয়। শিল্পী যখন নাচ গান করছিলেন এসময় অন্যদের সাথে উল্লেখিত দুজন নাচ ছিলেন। কিন্ত এ নাচই যে তাদের জীবনের শেষ নাচ হয়তো তাদের জানা ছিল না। নাচতে নাচতে হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন এবং ঘটনা স্থলেই চলে যান না ফেরার দেশে। শুক্রবার (২৬ জানুয়ারি) নিজ নিজ গ্রামে নামাজে জানাজা শেষে তাদের গ্রাম্য কবরস্থানে দাফন করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) আবু বক্কর। তিনি বলেন, তারা দুই জন স্টোক এর রোগী ছিল তার আগে ও কয়েক বার স্টোক করে। মাজারে শিড়নি বিতরণ থেকে শুরু করে গানের সময় গানের তালে তালে জিকির করে তখনই হৃদরোগে আক্রান্ত মাঠিতে পড়ে যায় কালাম তারপর আজিজ নামের ব্যাক্তি ও স্টোক করে পরে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলো কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। এই বিষয়ে কেউ লিখিত কোন অভিযোগ করে নাই।

উল্লেখ্য, নবীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে ওরস শরীফ উপলক্ষে মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। বিশেষ করে শীত মৌসুমে। এসব মেলায় হাজারো ভক্তের ঢল নামে। আর তাই সময়-সুযোগ বুঝে মৌসুমি সময় হিসেবে বেচে নিয়ে মেলার ঐতিহ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের নাম করে প্যান্ডেলের ভেতরে মেয়েদের নিয়ে চলে অশ্লীল নৃত্য- গান। নাচ দেখে সন্তুষ্ট হয়ে টাকাকড়ি ছড়িয়ে-ছিটিয়ে দেয় সকলে। পাশাপাশি টাকা দেবার বিনিময়ে নারীদের একটু স্পর্শ পাওয়ার সুযোগ হয় তাদের। এসব অপকর্ম বন্ধ করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন উপজেলাবাসী।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার