লাখাইয়ে সাংবাদিক আসাদুজ্জামান আনোয়ারীর নানার ইন্তেকাল
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন

লাখাইয়ে সাংবাদিক আসাদুজ্জামান আনোয়ারীর নানার ইন্তেকাল

লাখাই প্রতিনিধি

প্রকাশিত: ২৬/০১/২০২৪ ১০:৪০:১১ পূর্বাহ্ন

লাখাইয়ে সাংবাদিক আসাদুজ্জামান আনোয়ারীর নানার ইন্তেকাল

লাখাইয়ে সাংবাদিক আসাদুজ্জামান আনোয়ারীর নানার ইন্তেকাল।


হবিগঞ্জের  লাখাই প্রেসক্লাবের সদস্য ও জাতীয়  দৈনিক  বিজয় বাংলাদেশ ও হবিগঞ্জের দৈনিক তরফ বার্তার লাখাই প্রতিনিধি মুফতী আসাদুজ্জামান আনোয়ারীর নানা হরমুজ আলী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। 

শুক্রবার সকাল ৭ ঘটিকার সময়  লাখাই উপজেলার পশ্চিম রুহিতন্সী গ্রামের নিজ বাড়িতে  ইন্তেকাল করেন হরমুজ আলী। 

তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। 

হরমুজ আলীর মৃত্যুকালে বয়স হয়েছিল ৯০ বছর। তিনি ১ মেয়ে ও ৩ নাতি এবং ২ নাতিন সহ অসংখ্য আত্মীয় স্বজন গুণগ্রাহী রেখে গেছেন। 

শুক্রবার বিকাল ২ ঘটিকার সময় নিজ গ্রামে তাঁর বড় নাতি সাংবাদিক মুফতী আসাদুজ্জামান আনোয়ারীর ইমামতিতে নামাজে জানাজা শেষে সামাজিক কবরস্থানে তাকে দাফন করা হয়। 

সাংবাদিক মুফতী আসাদুজ্জামান আনোয়ারীর নানার মৃত্যুতে গভীর শোক এবং সমবেদনা জ্ঞাপন করেছেন লাখাই প্রেসক্লাবের সভাপতি এডভোকেট আলী নেওয়াজ, সহ সভাপতি আশীষ দাস গুপ্ত, লাখাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাহার উদ্দিন, সাংগঠনিক সম্পাদক বিল্লাল আহাম্মদ  লাখাই ইউনিয়নের চেয়ারম্যান আরিফ আহমেদ রুপন, লাখাই ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য  রফিকুল ইসলাম, সাবেক ইউপি সদস্য মহিবুর রহমান, সাবেক ইউপি সদস্য  হাফিজুল ইসলাম সহ অনেকেই।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার