শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়েছেন বলেই মানুষ এগিয়ে যাচ্ছে: দীপু মনি
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন

শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়েছেন বলেই মানুষ এগিয়ে যাচ্ছে: দীপু মনি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৭/০১/২০২৪ ০৩:৩১:০৫ পূর্বাহ্ন

শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়েছেন বলেই মানুষ এগিয়ে যাচ্ছে: দীপু মনি


সমাজকল্যাণমন্ত্রী দীপু মনি বলেছেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা পাঁচবার প্রধানমন্ত্রী হয়েছেন বলেই আমরা একটি বৈষম্যহীন সমাজ গড়ার জন্য কাজ করতে পারছি। তিনি টানা ১৫ বছর দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন বলেই পিছিয়ে পড়া মানুষ এগিয়ে যাচ্ছে।

শনিবার (২৭ জানুয়ারি) সকালে চাঁদপুর সরকারি শিশু পরিবার ও সরকারি বাক-শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

দিপু মনি বলেন, সমাজের প্রান্তিকদের প্রশিক্ষণ, শিক্ষা ও আর্থিক সহায়তাসহ থাকার ঘর দিয়ে উন্নয়নের মূল ধারায় নিয়ে আসার সুযোগ তৈরি করে দেওয়া হয়েছে। আর এসব উন্নয়ন শেখ হাসিনার নেতৃত্বে হয়েছে। যা অন্যকোনো সরকার করতে পারেনি।

দীপু মনি বলেন, আমাদের এসব প্রতিষ্ঠান ভালোভাবে চালাতে হবে এবং সব সংকট ও সমস্যা দূর করতে হবে। এসব শিক্ষাপ্রতিষ্ঠানে যে শিশুরা রয়েছে, তারাও যেন অন্য শিশুদের মতো সমান সুযোগ পেয়ে যোগ্য, মানবিক ও সৃজনশীল মানুষ হয়ে সুযোগ্য নাগরিক হওয়ার সুযোগ-সুবিধা পায়, তা নিশ্চিত করতে হবে। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার সরকার সে কাজ করার চেষ্টা করছে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কামরুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল ইসলাম, চাঁদপুর সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক রজত শুভ্র সরকার, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরী, সরকারি শিশু পরিবারের প্রধান শিক্ষক আলপনা চাকমা, বাক-শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল উদ্দিন প্রমুখ।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে দেখতে গেলেন মন্ত্রী মুক্তাদির ও সিটি প্রশাসক কাইয়ুম
কর্মসংস্থান সৃষ্টি ও বন্ধ কারখানা সচল করতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ বাস্তবায়ন করতে হবে
জৈন্তাপুর মিনি সুইজারল্যান্ড স্পোর্টিং ক্লাবের টি-১২ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিকরা
হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে আরিফুল হক চৌধুরী
সিলেটে যুবলীগের মিছিল থেকে আ/টক ১২ জন
শাল্লায় পুরুষশূন্য ৪০ বাড়িতে ৩ দিন ধরে ভাঙ/চুর, লু/টপাট
জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে প্রযুক্তি গ্রামে ৫২ জাতের ধানের প্রদর্শনী, আধুনিক কৃষির নতুন সম্ভাবনা
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ব্যাপক সংস্কার ও আধুনিকায়ন হবে
ভবন নির্মাণে অ/নিয়ম ঠেকাতে মাঠে সিউক