খাল পরিস্কারে ব্যারিস্টার সুমনের সঙ্গে যোগ দিলেন মাধবপুর ক্লিনের ৩০০ স্বেচ্ছাসেবী
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন

খাল পরিস্কারে ব্যারিস্টার সুমনের সঙ্গে যোগ দিলেন মাধবপুর ক্লিনের ৩০০ স্বেচ্ছাসেবী

শেখ জাহান রনি, মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৭/০১/২০২৪ ০৬:০৬:১৭ পূর্বাহ্ন

খাল পরিস্কারে ব্যারিস্টার সুমনের সঙ্গে যোগ দিলেন মাধবপুর ক্লিনের ৩০০ স্বেচ্ছাসেবী

খাল পরিস্কারে ব্যারিস্টার সুমন। ছবি : জৈন্তা বার্তা


সংসদ সদস্য সৈয়দ সায়েদুল হক ওরফে ব্যারিস্টার সুমন (মাধবপুর ক্লিন) স্বেচ্ছাসেবী সংগঠনের ডাকে হবিগঞ্জের মাধবপুরে খালের ময়লার আবর্জনা পরিস্কার কাজে যোগ দেন। প্রায় ৩০০ স্বেচ্ছাসেবী ও কর্মী সমর্থন নিয়ে উপজেলা সদরে ময়লা আবর্জনা স্তূপে ঢাকা পুরোনো একটি খাল পরিস্কার কাজ শুরু করলেন নবনির্বাচিত এমপি সৈয়দ সায়েদুল হক ওরফে ব্যারিস্টার সুমন। 

শনিবার (২৭ জানুয়ারি) সকালে মাধবপুর ক্লিনের আয়োজনে উপজেলা সদরে ৩০০ স্বেচ্ছাসেবী ও স্থানীয় কর্মী সমর্থক নিয়ে ব্যারিস্টার সুমন খাল পরিস্কার কাজ শুরু করেন। এ পরিচ্ছন্নতা কাজের সময় মাধবপুর পৌরসভার মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান মানিকের নেতৃত্বে পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীরা অংশ নেন। 

এ-সময় ব্যারিস্টার সুমন নেতাদের উদ্দেশ্যে বলেন-সেন্ট ওয়ালা ড্রেস থেকে নেমে এসে কাজে নামেন। কাজের মাধ্যমে মানুষের হৃদয় জয় করতে হবে। আমি বড় বড় পাঞ্জাবী পরে ঢাকায় ঘুরাঘুরি করতে এমপি হয়নি। আমি যেটা ধরি সেটার শেষ দেখে ছাড়ি। যারা কাজ করবে তাঁরাই নেতৃত্ব দিবে। সুন্দর সুন্দর কাপড় পড়ে ঘুরাঘুরি করে আর নেতা হওয়ার সুযোগ নেই। নেতা হতে হলে মানুষের জন্য কাজ করতে হবে। এসময় তিনি মাধবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ শাহজাহান ও ক্লিন মাধবপুর এর প্রশংসা করেন এবং ক্লিন মাধবপুর এর কাজের জন্য পাঁচ লাখ টাকা দেওয়ার ঘোষণা দেন।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার