খোয়াই পরিবারের পক্ষে লাখাইয়ে শীতবস্ত্র বিতরণ
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৮ AM

খোয়াই পরিবারের পক্ষে লাখাইয়ে শীতবস্ত্র বিতরণ

লাখাই প্রতিনিধি

প্রকাশিত: ২৭/০১/২০২৪ ০৬:৩৯:০৪ AM

খোয়াই পরিবারের পক্ষে লাখাইয়ে শীতবস্ত্র বিতরণ

খোয়াই পরিবারের পক্ষে লাখাইয়ে শীতবস্ত্র বিতরণ।


হবিগঞ্জ জেলা থেকে প্রকাশিত  দৈনিক খোয়াই পত্রিকার সম্পাদক আলহাজ্ব শামীম আহসান এর পক্ষ থেকে লাখাই  উপজেলার  বুল্লা, করাব,মুড়িয়াউক ও বামৈ ইউনিয়নের হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরন করা হয়েছে। 

শনিবার (২৭ জানুয়ারি) বিকেলে  উপজেলার  বুল্লা ইউনিয়ন এর পশ্চিম বুল্লা গ্রামের ঋষি পল্লীতে শীতবস্ত্র কম্বল বিতরন করা হয়েছে। 

শীতবস্ত্র বিতরণ কালে উপস্থিত ছিলেন বুল্লা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতি ( ব্যকস) এর সভাপতি আশিক আহমেদ রাজিব, দৈনিক খোয়াই পত্রিকার লাখাই প্রতিনিধি  মোঃ বাহার উদ্দিন, লাখাই প্রেসক্লাব এর সাংগঠনিক সম্পাদক বিল্লাল আহমেদ,সাংবাদিক  মহিউদ্দিন আহমেদ রিপন, সাংবাদিক  ইয়াকুব হাসান অন্তর, সাংবাদিক  কামরুল হাসান সুজন প্রমূখ। 

এ সময় ঋষি পল্লীর বাসিন্দা মৃত কানু রবিদস দাস এর স্ত্রী বিধবা গেনিয়া রবিদাস,বিধবা ফুলবাসী রবিদাস সহ স্থানীয় হতদরিদ্রদের হাতে শীতবস্ত্র কম্বল তুলে দেওয়া হয়।উল্লেখ্য বিধবা গিনিয়া রবিদাস বিগত ৬ মাস পূর্বে ঘরথেকে বের হওয়ার সময় পা পিছলে পড়ে কোমর ভেঙে শয্যাশায়ী হয়ে অবর্ননীয় কষ্ট ভোগ করছে।খোয়াই পরিবারে পক্ষে এ উপহার সামগ্রী পেয়ে আবেগে আপ্লুত।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
রায়নগরে তিন খু/ন: ইম্পালস টাওয়ারের জমি নিয়ে বি/রোধ ত/দন্তের দাবি
দুই আসামির ডো.প টেস্টে মা/দক মেলেনি
কবে চালু হবে সিলেট-ছাতক রেলপথ, ২১৭ কোটি টাকার প্রকল্পেও ধী/রগতি
সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ