লাখাই অভয় চরণ রাধা চরণ উচ্চ বিদ্যালয়ের রাস্তার বেহাল দশা, দেখার কেউ নেই!
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৭ AM

লাখাই অভয় চরণ রাধা চরণ উচ্চ বিদ্যালয়ের রাস্তার বেহাল দশা, দেখার কেউ নেই!

লাখাই প্রতিনিধি

প্রকাশিত: ২৯/০১/২০২৪ ১১:৩৬:২৮ AM

লাখাই অভয় চরণ রাধা চরণ উচ্চ বিদ্যালয়ের রাস্তার বেহাল দশা, দেখার কেউ নেই!


হবিগঞ্জের হাওরাঞ্চল বেষ্টিত লাখাই উপজেলার লাখাই ইউনিয়নে অবস্থিত  অভয়চরণ রাধাচরণ  উচ্চ বিদ্যালয় থেকে  ডিসি রোড  পর্যন্ত রাস্তার বেহাল দশা। দেখার যেন কেউ নেই। এই রাস্তাটি দিয়ে প্রতিদিন শত শত মানুষ চলাচল করে, এছাড়াও  অভয়চরণ রাধা চরণ  উচ্চ বিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থীরা এই রাস্তা দিয়ে চলাচল করে।

অভয়চরণ রাধা চরণ উচ্চ বিদ্যালয় রুহিতনসী পূর্ব গ্রাম মানুষের চলাচলের একমাত্র রাস্তা এটি। এই রাস্তায় চলার জন্য অনেক মানুষ থাকলেও রাস্তাটি দেখার জন্য কেউ নেই। বর্তমানে কষ্ট করে চলাচল করলেও বৃষ্টি  এলেই এই রাস্তাটি চলার জন্য অনুপযোগী হয়েছে পড়ে। গাড়ি তো দুরের কথা একটা মটর সাইকেল কিংবা বাইসাইকেল নিয়ে চলাও সম্ভব হয় না।

স্থানীয়রা জানান, সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের রাস্তাটি দিয়ে যাতায়াত করলেও তাদের   দৃষ্টি আকর্শন হয়নি, ও   সুদৃষ্টি পড়েনি। রাস্তার বিশেষ হয়ে অভয়চরণ রাধাচরণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জলিলের সাথে আলাপ কালে তিনি বলেন  উপজেলার চেয়ারম্যান ইউনিয়ন চেয়ারম্যান  প্রকল্প কর্মকর্তা থানায় ইঞ্জিনিয়ার সবার কাছে বলেছি এবং  লিখিত দরখাস্ত দিয়েছি  কোন লাভ হয় নাই। 

এ বিষয়ে লাখাই উপজেলা প্রকৌশলী আকবর হোসেনের সাথে আলাপকালে তিনি বলেন, এ বিষয়ে আমাকে এখন পর্যন্ত কেউ জানায়নি ওই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হয়তো আমার আগে যে ছিল তার কাছে কোন দরখাস্ত দিয়েছিল  তিনি আরো বলেন পাঁচটা দরখাস্ত আমরা যদি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষর কাছে পাঠায়  একটি বা দুটি অনুমোদন দেয় আমরা কি করব তারপরেও প্রধান শিক্ষক যদি আবার দরখাস্ত দেয় তাহলে আমি গুরুত্ব সহকারে দেখব।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
রায়নগরে তিন খু/ন: ইম্পালস টাওয়ারের জমি নিয়ে বি/রোধ ত/দন্তের দাবি
দুই আসামির ডো.প টেস্টে মা/দক মেলেনি
কবে চালু হবে সিলেট-ছাতক রেলপথ, ২১৭ কোটি টাকার প্রকল্পেও ধী/রগতি
সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ