চুনারুঘাটে ইন্তাজ উল্লাহ মাস্টারের দাফন সম্পন্ন, এমপি সুমনের শোক
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন

চুনারুঘাটে ইন্তাজ উল্লাহ মাস্টারের দাফন সম্পন্ন, এমপি সুমনের শোক

চুনারুঘাট প্রতিনিধি

প্রকাশিত: ২৯/০১/২০২৪ ০৫:৩৩:২৪ পূর্বাহ্ন

চুনারুঘাটে ইন্তাজ উল্লাহ মাস্টারের দাফন সম্পন্ন, এমপি সুমনের শোক

চুনারুঘাটে ইন্তাজ উল্লাহ মাস্টারের জানাজার নামাজ।


হবিগঞ্জের চুনারুঘাট দক্ষিণা চরন পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও পূর্ব পাকুড়িয়া গ্রামের বাসিন্দা  বিশিষ্ট শিক্ষানুরাগী ইন্তাজ উল্লাহ (৮৫) ইন্তেকাল করেছেন। (ইন্না-লিল্লাহী ওয়াইন্না ইলাইহী রাজিউন)।

তিনি রবিবার (২৮ জানুয়ারি) রাত ৭ টা ৪৫ মিনিটে সিলেট নর্থইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে বার্ধক্য জনিত কারনে মারা যান। সোমবার বেলা আড়াই ঘটিকায় দক্ষিণা চরন পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

জানাজার নামাজ শেষে তাকে স্হানীয় দ্বীঘির পাড়স্থ কবরস্থানে দাফন করা হয়।

মৃত্যুকালে দুই ছেলে এক মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। উনার জানাজায় ছাত্র শিক্ষক  জন প্রতিনিধি, সাংবাদিক, ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেনী পেশার হাজার হাজার মুসল্লি অংশ গ্রহন করেন।

মরহুম ইন্তাজ উল্লার মৃত্যুতে শোক জানিয়েছেন হবিগঞ্জ ৪ (চুনারুঘাট মাধবপুর) আসনের নব নির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর, সাবেক উপজেলা চেয়ারম্যান আবু তাহের,পৌর মেয়র সাইফুল আলম রুবেল, সাবেক মেয়র নাজিম উদ্দীন শামসু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফর রহমান মহালদার, উপজেলা  আওয়ামীলিগের সভাপতি এডভোকেট এম আকবর হোসেন জিতু, সাধারন সম্পাদক আনোয়ার আলী, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সৈয়দ লিয়াকত হাসান, সাধারণ সম্পাদক এডভোকেট মীর সিরাজ আলী, জাতীয় পার্টির সভাপতি আব্দুস সালাম তালুকদার, সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক মহিদ আহমদ চৌধুরী সহ বিভিন্ন সামাজিক রাজনৈতিক, ব্যবসায়িক ও সাংবাদিক ইউনিটের নেতৃবৃন্দ।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার