বানিয়াচংয়ে বাউল শিল্পী শাহিনুরসহ ৫ জন গ্রেফতার
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন

বানিয়াচংয়ে বাউল শিল্পী শাহিনুরসহ ৫ জন গ্রেফতার

আকিকুর রহমান রুমন, বানিয়াচং প্রতিনিধি

প্রকাশিত: ৩০/০১/২০২৪ ১২:৪৩:৪৫ অপরাহ্ন

বানিয়াচংয়ে বাউল শিল্পী শাহিনুরসহ ৫ জন গ্রেফতার

ছবি : নিজস্ব


হবিগঞ্জের বানিয়াচংয়ে বাউল শিল্পী শাহিনুরসহ ৫জনকে গাজাসহ গ্রেফতার করে পুলিশ। পরে এই ৫জনকে মাদকসেবনের অভিযোগ দেখিয়ে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও প্রত্যেককে ১ শ টাকা করে জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।

সোমবার ( ২৯ জানুয়ারি) রাতে বানিয়াচং উপজেলা সদরের ৩নং দক্ষিণ পূর্ব ইউনিয়নের পাড়াগাও পুড়িহাটির মো:আশরাফ আলীর বাড়ী থেকে বাউল শিল্পী শাহিনুরসহ অভিযুক্তদের গ্রেফতার করা হয়।

দন্ডপ্রাপ্তরা হলেন, আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা গ্রামের নানু মিয়ার পুত্র বাউল শিল্পী শাহিনুর সরকার(৪৩)কে ৭দিনের কারাবাস ও ১শত টাকা অর্থদন্ড জরিমানা করা হয়, শায়েস্তাগঞ্জ উপজেলার নুরপুর গ্রামের আব্দু করিম মিয়ার পুত্র জাহাঙ্গীর হোসেন(৪৫)কে ৫ দিনের কারাবাস ও ১ শত টাকা জরিমানা করা হয়। বানিয়াচং উপজেলার দোয়াখানী গ্রামের খলিলুর রহমানের পুত্র আয়ূব আলী(৫৩)কে ২দিনের কারাবাস ও ১ শ টাকা অর্থদন্ড করা হয়।

একই উপজেলার ঠাকুরাইন দিঘির পাড়ের শাদত আলীর পুত্র আশরাফ আলী(৫৫)কে ৩ দিনের কারাবাস ও ১ শ টাকা অর্থদন্ড করা হয় ও বানিয়াচং উপজেলার সাগর দিঘির পাড়ের আশরাফ উদ্দিনের পুত্র আজিজুল হোসেন খান (৩৬)কে ৬দিনের কারাবাস ও ১ শ টাকা জরিমানা করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বানিয়াচং উপজেলা সহকারী কমিশনার (ভূমি)ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো:সাইফুল ইসলাম।

৩ কেজি গাঁজাসহ শাহানুর মিয়াকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন বানিয়াচং থানার ওসি (তদন্ত) আবু হানিফ মিয়া

জানা যায়, থানার পাশের বাড়ি হেলাল মিয়ার এখানে রাতে গানের রেকর্ড করার জন্য এসেছিলো বলে গণমাধ্যম কর্মীদের সামনে বলেন হেলাল মিয়া নিজে। এছাড়াও বিষয়টি ধামাচাপা দিতে ও সংবাদ পত্রে সংবাদ প্রকাশ না করার জন্য গণমাধ্যমকর্মীদেরকে টাকার অফারও দেন অনেকেই। থানা পুলিশের বক্তব্য ও ভ্রাম্যমান আদালতের বিষয়টিও গণমাধ্যম কর্মীদের ইন্টারনেটের (ফেইসবুক) দেখে জানার পর নেটিজিনগনদেরকে বিভিন্ন আলোচনা সমালোচনা মূলক মন্তব্য করতে দেখা যায়।  

এম সি



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার