হবিগঞ্জে এক নারীর মরদেহ উদ্ধার, আটক ২
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০২:৫৪ AM

হবিগঞ্জে এক নারীর মরদেহ উদ্ধার, আটক ২

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ৩০/০১/২০২৪ ০৪:০২:১৭ AM

হবিগঞ্জে এক নারীর মরদেহ উদ্ধার, আটক ২


হবিগঞ্জ সদর উপজেলার চানপুর গ্রাম থেকে ৩ সন্তানের জননী আছিয়া খাতুন (৫০) নামে এক নারীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই নারী চাঁনপুর গ্রামের মৃত আব্দুল জব্বারের স্ত্রী।

এঘটনায় নিহতের ছেলে আব্দুল মজিদ ও তার স্ত্রী রিমা আক্তারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে লোকড়া ইউনিয়নের চাঁনপুর মাঠের পাশ থেকে মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়, ওই নারী বাড়ীতে একা থাকতেন। দুই মেয়ে বিয়ে দেয়ার পর ছেলে আলাদা হয়ে গেছে। সকালে লোকজন জমিতে কাজ করতে যাওয়ার সময় চানপুর মাঠের পাশে রক্তাক্ত অবস্থায় আছিয়ার মরদেহ পড়ে থাকতে দেখেন। 

এ সময় স্থানীয় লোকজন সদর থানায় খবর দিলে উপপরিদর্শক (এসআই) মুমিনুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে যান। পরে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায়, ওই নারী শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত আঘাতের চিহ্ন রয়েছে। নিহতের ছেলে আব্দুল মজিদ ও তার স্তী রিমা আক্তারকে জিজ্ঞেসাবাদের জন্য আটক করা হয়েছে।জিজ্ঞেসাবাদ ও ময়না তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ
মন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন নিয়ে প্রশ্ন, হাইকোর্টে রিট
গরমে পু'ড়ছে সিলেট, মিলেছে বৃষ্টির বার্তা
ধ্বং/সের দ্বারপ্রান্তে শতবর্ষী ঐতিহ্য জলসুখার গিরিষ বাবুর বাড়ি
২২৯ শিক্ষার্থীর জন্য ২ জন শিক্ষক, ব্যা/হত পাঠদান
পাঁচ লাখ টাকা দিয়েও বন্ধ হয়নি নি/র্যাত/ন, মুন্নীকে হ/ত্যার অভি/যোগ
আম্বরখানায় পার্কিং দ/খল করে দোকান, সিসিকের ভূমিকা নিয়ে প্রশ্ন
বাহুবলে প্র'তিপক্ষের হা'মলায় খামারি নি'হত