লাখাইয়ে মহিলার রহস্যজনক মৃত্যু
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০২:৫৫ AM

লাখাইয়ে মহিলার রহস্যজনক মৃত্যু

লাখাই প্রতিনিধি

প্রকাশিত: ৩০/০১/২০২৪ ১০:৫৭:৪৫ AM

লাখাইয়ে মহিলার রহস্যজনক মৃত্যু

ছবি: সংগৃহীত


হবিগঞ্জের লাখাই উপজেলায়  পারিবারিক কলহের জেরে ধরে শাশুড়ি  ফুলজাহান (৬০)  কে হত্যার অভিযোগ উঠেছে পুত্রবধূ ও তার মার বিরুদ্ধে।

ঘটনাটি ঘটেছে লাখাই উপজেলার মোড়াকরি ইউনিয়নের জিরুন্ডা গ্রামের। ঐ গ্রামের মৃত আলি আহমেদের স্ত্রী   ফুল জাহান দুইদিন ধরে নিখোঁজ হলে স্হানীয়  ইউপি সদস্য লুফতুর রহমান বিভিন্ন  ফেসবুক আইডিতে নিখোঁজ বিজ্ঞপ্তি দেয়।

মঙ্গলবার  (৩০ জানুয়ারি) সকালে পাড়া-প্রতিবেশী ও আত্মীয়স্বজনরা  ফুল জাহানের খোঁজ খবর করে তারকে না পেয়ে পুত্রবধূ সুমাইয়া বেগম কে খোঁজ করার কথা  বললে  সমাইয়া বেগম  ও তার মা মমতাজ বেগম খোজা খোজ করে পার্শ্ববর্তী পুকুর থেকে পুত্রবধূর সুমাইয়া ও তার মা রহস্যজনক ভাবে লাশের খোজ দেয়। 

পরবর্তীতে পুলিশ ও জনতা লাশ পুকুর থেকে উদ্ধার করে। নিহতর ছেলে মহিবুল  মিয়া সাথে যোগাযোগ চেষ্টা করেও থাকে  পাওয়া যায়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার কয়েকজন ব্যক্তি এ প্রতিবেদককে  জানান, এ ঘটনায় অভিযুক্ত পুত্রবধূ ও তার মা নজরদারিতে রয়েছে। নিহতর বাড়ির লোকজন জানান নিহতর পুত্রবধূ ও  শাশুড়ি প্রায় সময় ঝগড়াঝাঁটি হত। জিরুন্ডা  গ্রামের বাসিন্দার সাংবাদিক হান্নান মিয়া বলেন পাড়া-প্রতিবেশী সকলেই বলাবলি করছে পুত্রবধূ ও তার মা মিলে হত্যা করে পুকুরে ফেলে দিয়েছে। 

জিরুন্ডা  গ্রামের উজ্জল মিয়ার সাথে আলাপ কালে তিনি বলেন  কুকুরের কচুরিপানার ভিতর থেকে লাশ উদ্ধার করা হয়েছে তবে এটা রহস্যজনক মৃত্যু নিহতর মেয়েরা বলছে তার ভাইয়ের স্ত্রী ও তার মা মিলে মেরে ফেলেছে তার মাকে। 

লাখাই  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  জ আবুল খায়ের বলেন,  ভাসমান অবস্থায় লাশ পুকুর থেকে উদ্ধার করে মরদেহ  মর্গে পাঠানো হয়। ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। তিনি আরো বলেন এ বিষয়ে তারা এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেনি।

এম সি



শীর্ষ সংবাদ:

১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ
মন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন নিয়ে প্রশ্ন, হাইকোর্টে রিট
গরমে পু'ড়ছে সিলেট, মিলেছে বৃষ্টির বার্তা
ধ্বং/সের দ্বারপ্রান্তে শতবর্ষী ঐতিহ্য জলসুখার গিরিষ বাবুর বাড়ি
২২৯ শিক্ষার্থীর জন্য ২ জন শিক্ষক, ব্যা/হত পাঠদান
পাঁচ লাখ টাকা দিয়েও বন্ধ হয়নি নি/র্যাত/ন, মুন্নীকে হ/ত্যার অভি/যোগ
আম্বরখানায় পার্কিং দ/খল করে দোকান, সিসিকের ভূমিকা নিয়ে প্রশ্ন
বাহুবলে প্র'তিপক্ষের হা'মলায় খামারি নি'হত