হবিগঞ্জে বাজার স্থিতিশীল রাখার লক্ষ্যে মতবিনিময় সভা
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০২:৫৪ AM

হবিগঞ্জে বাজার স্থিতিশীল রাখার লক্ষ্যে মতবিনিময় সভা

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ৩১/০১/২০২৪ ১২:১৫:২১ PM

হবিগঞ্জে বাজার স্থিতিশীল রাখার লক্ষ্যে মতবিনিময় সভা

ছবি : নিজস্ব


হবিগঞ্জে পেঁয়াজ ও চালের বাজার মূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ( ৩০ জানুয়ারি ) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে  জেলা প্রশাসক মোছা: জিলুফা সুলতানার সভাপতিত্বে ব্যবসায়ী প্রতিনিধিবৃন্দ ও জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে  বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল মনসুর, নেজারত ডেপুটি কালেক্টর সহকারী পরিচালক মঈন খান এলিস, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, জেলা বাজার কর্মকর্তা, মার্চেন্ট অ্যাসোসিয়েশন/চেম্বার অফ কমার্স/ব্যাক্স এর নেতৃবৃন্দসহ জেলার ব্যবসায়ীবৃন্দ।

এসময় আসন্ন রমজান মাসকে কেন্দ্র করে কেউ যেন বাজারে দ্রব্যমূল্য অস্থিতিশীল না করতে পারে সেজন্য সকলের সহযোগিতা কামনা করা হয়।পাশাপাশি সর্বদা বাজার মনিটরিং এর মাধ্যমে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার তীব্র অঙ্গীকার ব্যক্ত করা হয়।

এম সি



শীর্ষ সংবাদ:

১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ
মন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন নিয়ে প্রশ্ন, হাইকোর্টে রিট
গরমে পু'ড়ছে সিলেট, মিলেছে বৃষ্টির বার্তা
ধ্বং/সের দ্বারপ্রান্তে শতবর্ষী ঐতিহ্য জলসুখার গিরিষ বাবুর বাড়ি
২২৯ শিক্ষার্থীর জন্য ২ জন শিক্ষক, ব্যা/হত পাঠদান
পাঁচ লাখ টাকা দিয়েও বন্ধ হয়নি নি/র্যাত/ন, মুন্নীকে হ/ত্যার অভি/যোগ
আম্বরখানায় পার্কিং দ/খল করে দোকান, সিসিকের ভূমিকা নিয়ে প্রশ্ন
বাহুবলে প্র'তিপক্ষের হা'মলায় খামারি নি'হত