লাখাইয়ে কৃষি জমি থেকে এক্সক্যাভেটর দ্বারা ট্রাক্টরযোগে মাটি বিক্রির অভিযোগ
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০২:৫৪ AM

লাখাইয়ে কৃষি জমি থেকে এক্সক্যাভেটর দ্বারা ট্রাক্টরযোগে মাটি বিক্রির অভিযোগ

লাখাই প্রতিনিধি

প্রকাশিত: ৩১/০১/২০২৪ ০২:৪২:৪২ AM

লাখাইয়ে কৃষি জমি থেকে এক্সক্যাভেটর দ্বারা ট্রাক্টরযোগে মাটি বিক্রির অভিযোগ

প্রতীকি ছবি


হবিগঞ্জের লাখাই উপজেলায় আমন ধানের জমি থেকে ১১ জন কৃষকের মালিকানা জায়গা থেকে  এক্সক্যাভেটর দ্বারা মাটি ট্রাক্টরযোগে অন্যত্র বিক্রির  অভিযোগ উঠেছে। 

লাখাই উপজেলা নির্বাহী অফিসার নিকট লিখিত  অভিযোগের প্রেক্ষিতে জানা যায় উপজেলার বুল্লা ইউনিয়নের  পশ্চিম বুল্লার ৯ নং ওয়ার্ডের বাসিন্দা আব্দুল হক মুন্সী ছেলে মোঃ মানিক মিয়া আমন ধানের জমি থেকে এক্সক্যাভেটর দিয়ে মাটি কেটে ট্রাক্টরযোগে অন্যত্র বিক্রয় করে  মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে উপজেলার মুড়িয়াউক ইউনিয়ন তেঘুরিয়ার  গ্রামের  তুরাব আলী ছেলে মোঃ বাদল মিয়া ।

কৃষি জমি থেকে মাটিকাটা নিষিদ্ধ থাকলেও   ১৫,০০০থেকে ১৭,০০০   টাকা প্রতি শতক হিসাবে বিক্রি করছে অসাধু ব্যক্তিরা । এ বিষয়ে উপজেলার  ৩নং মুড়িয়াউক ইউ পি চেয়ারম্যান মোঃ নোমান মিয়া  অবগত আসেন। তিনি এ বিষয়টি শেষ করে দিবে বলেও অভিযোগ কারীকে বলেছেন । 

এ বিষয়ে লাখাই সহকারী কমিশনার ভূমি মাসুদুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থলে গিয়ে কাউকে পাওয়া যায়নি তবে এক্সকেভেটরটি স্থানীয় চেয়ারম্যান এর জিম্মায় দেওয়া হয়েছে ‌ তার সাথে যোগাযোগের চেষ্টা করছি আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ
মন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন নিয়ে প্রশ্ন, হাইকোর্টে রিট
গরমে পু'ড়ছে সিলেট, মিলেছে বৃষ্টির বার্তা
ধ্বং/সের দ্বারপ্রান্তে শতবর্ষী ঐতিহ্য জলসুখার গিরিষ বাবুর বাড়ি
২২৯ শিক্ষার্থীর জন্য ২ জন শিক্ষক, ব্যা/হত পাঠদান
পাঁচ লাখ টাকা দিয়েও বন্ধ হয়নি নি/র্যাত/ন, মুন্নীকে হ/ত্যার অভি/যোগ
আম্বরখানায় পার্কিং দ/খল করে দোকান, সিসিকের ভূমিকা নিয়ে প্রশ্ন
বাহুবলে প্র'তিপক্ষের হা'মলায় খামারি নি'হত