মাধবপুরে বার্ষিকী ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন

মাধবপুরে বার্ষিকী ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

শেখ জাহান রনি, মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ৩১/০১/২০২৪ ০৯:৩৩:২৮ পূর্বাহ্ন

মাধবপুরে বার্ষিকী ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

ছবি : নিজস্ব


হবিগঞ্জের মাধবপুরে মনতলা অপরুপা মাধ্যমিক বালিকা বিদ্যায়তনের বার্ষিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩১ জানুয়ারি) সকালে মনতলা অপরুপা মাধ্যমিক বালিকা বিদ্যায়তনের প্রাঙ্গণ মাঠে এই ক্রীড়া অনুষ্ঠানের আয়োজন করা।

প্রধান শিক্ষক মজিবুর রহমান বাহারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরাস উদ্দিন, মাধবপুর উপজেলা প্রেসক্লাবের যুগ্ন সাধারন সম্পাদক হামিদুর রহমান,আইডিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা আল মাসুদ লোকমান,সাংবাদিক জাকির হোসেন,সহকারী শিক্ষক জামিল উদ্দিন,রুহুল আমিন সোহাগ,আমিনুল ইসলাম,আবুল হাসনাত,মমাওঃ আবু ইউসুফ,প্রদীপ কুমার প্রমুখ।

এসময় শিক্ষার্থীদের অংশগ্রহণে ১৫টিরও খেলাধুলা ও অনান্য বিষয়ে প্রতিযোগিতা করেন শিক্ষার্থীরা। যেমন খুশি তেমন সাজো এবং আমন্ত্রিত অভিভাবক মহিলাদের জন্য বালিশ খেলা এবং পাতিল ভাঙ্গা খেলাটি হয়েছিল বিশেষ উপভোগ্য।  প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কৃত করা হয়।

এম সি



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার