শায়েস্তাগঞ্জে কৃষি জমির মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০২:৫৪ AM

শায়েস্তাগঞ্জে কৃষি জমির মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০১/০২/২০২৪ ০৬:৪৭:২৬ AM

শায়েস্তাগঞ্জে কৃষি জমির মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

শায়েস্তাগঞ্জে কৃষি জমির মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা।


হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে অবৈধভাবে কৃষি জমির উপরিভাগের মাটি কেটে নিয়ে যাওয়ার অভিযোগে রিপন মিয়া নামক একজনকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। 

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারী) উপজেলার ব্রাহ্মণডোরা ইউনিয়নের পুর্ব ব্রাক্ষনডোরা গ্রামে অভিযান পরিচালনা করে এ জরিমানা আদায় করা হয়।

শায়েস্তাগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নাহিদ ভূঞা এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

জানা গেছে, অভিযুক্ত ব্যক্তি এক্সেভেটর দিয়ে আবাদি জমির মাটি কেটে ড্রাম ট্রাকে করে অন্যত্রে নিয়ে যাচ্ছেন। পরে সেখানে অভিযান পরিচালনা করে এক্সেভেটরটি আটক করা হয়।

মোঃ নাহিদ ভূঞা বলেন, কৃষি জমি সুরক্ষা ও অনাবাদি জমি আবাদের বিষয়ে জেলা প্রশাসনের সুনির্দিষ্ট নির্দেশনা রয়েছে। সে মোতাবেক বিভিন্ন উদ্যোগের পাশাপাশি কৃষি জমির টপসয়েল কর্তনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে। এ অভিযান অব্যাহত থাকবে। সংশ্লিষ্ট সবাইকে কৃষি জমি সুরক্ষায় আন্তরিক হওয়ার অনুরোধ করছি।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ
মন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন নিয়ে প্রশ্ন, হাইকোর্টে রিট
গরমে পু'ড়ছে সিলেট, মিলেছে বৃষ্টির বার্তা
ধ্বং/সের দ্বারপ্রান্তে শতবর্ষী ঐতিহ্য জলসুখার গিরিষ বাবুর বাড়ি
২২৯ শিক্ষার্থীর জন্য ২ জন শিক্ষক, ব্যা/হত পাঠদান
পাঁচ লাখ টাকা দিয়েও বন্ধ হয়নি নি/র্যাত/ন, মুন্নীকে হ/ত্যার অভি/যোগ
আম্বরখানায় পার্কিং দ/খল করে দোকান, সিসিকের ভূমিকা নিয়ে প্রশ্ন
বাহুবলে প্র'তিপক্ষের হা'মলায় খামারি নি'হত