সাধারণ মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে আমি বদ্ধপরিকর : ব্যারিস্টার সুমন
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০২:৫৪ AM

সাধারণ মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে আমি বদ্ধপরিকর : ব্যারিস্টার সুমন

চুনারুঘাট প্রতিনিধি

প্রকাশিত: ০১/০২/২০২৪ ০৯:৫৭:৪২ AM

সাধারণ মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে আমি বদ্ধপরিকর : ব্যারিস্টার সুমন

ছবি: নিজস্ব


হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বলেছেন, চুনারুঘাটের স্বপ্ন পূরণের জন্য আমি প্রতিশ্রুতিবদ্ধ। সাধারণ মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে আমি বদ্ধপরিকর। এ ব্যাপারে কারো কোনো অনিয়ম বরদাস্ত করা হবে না।

বৃহস্পতিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সুষ্ঠু ব্যবস্থাপনা ও চিকিৎসার মানোন্নয়নের লক্ষে হাসপাতাল ব্যবস্থানা কমিটি আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোজাম্মেল হোসেনের পরিচালনায় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলিমা রায়হানার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর, ওসি হিল্লোল রায়, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফর রহমান মহালদার, মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা খাতুন প্রমুখ।

চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি জামাল হোসেন লিটন, সাধরণ সম্পাদক জাহাঙ্গীর আলমসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা সভায় অংশ নেন।

এ সময় জনগণ স্বাস্থ্য কমপ্লেক্সের জনদুর্ভোগ ও বিভিন্ন অনিয়ম-দুর্নীতির কথা তুলে ধরলে ব্যারিস্টার সুমন বলেন, আপনি কে কী- এ বিবেচনায় ক্ষমতাবান হবেন না। ক্ষমতা হবে সেবার গুরুত্বের বিবেচনায়। আমি যতদিন এমপি আছি, ততদিন দুর্বলের সাথে থাকব এবং নির্যাতিত-নিপীড়িত মানুষের এমপি হিসেবে বাকি জীবনটা কাটাব।

পরে তিনি হাসপাতালে ৫০টি কম্বল বিতরণ করেন। হাসপাতাল কর্তৃপক্ষ স্বাস্থ্য কমপ্লেক্সের সংকট নিরস ও তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। এ সময় ব্যারিস্টার সুমন সব সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

এম সি



শীর্ষ সংবাদ:

১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ
মন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন নিয়ে প্রশ্ন, হাইকোর্টে রিট
গরমে পু'ড়ছে সিলেট, মিলেছে বৃষ্টির বার্তা
ধ্বং/সের দ্বারপ্রান্তে শতবর্ষী ঐতিহ্য জলসুখার গিরিষ বাবুর বাড়ি
২২৯ শিক্ষার্থীর জন্য ২ জন শিক্ষক, ব্যা/হত পাঠদান
পাঁচ লাখ টাকা দিয়েও বন্ধ হয়নি নি/র্যাত/ন, মুন্নীকে হ/ত্যার অভি/যোগ
আম্বরখানায় পার্কিং দ/খল করে দোকান, সিসিকের ভূমিকা নিয়ে প্রশ্ন
বাহুবলে প্র'তিপক্ষের হা'মলায় খামারি নি'হত