লাখাই প্রেসক্লাব সভাপতির মেয়ে শীতকালীন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৩:৪৯ AM

লাখাই প্রেসক্লাব সভাপতির মেয়ে শীতকালীন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন

লাখাই প্রতিনিধি

প্রকাশিত: ০২/০২/২০২৪ ০৩:২২:১০ AM

লাখাই প্রেসক্লাব সভাপতির মেয়ে শীতকালীন প্রতিযোগিতায়  প্রথম স্থান অর্জন


বাংলাদেশ জাতীয় স্কুল মাদ্রাসা   ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ৫২ তম সিলেট উপ অঞ্চল বিভাগীয় পর্যায়ের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার  নারী বিদ্যাপীঠ বুল্লা সিংগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়। অংশগ্রহণে উক্ত বিদ্যালয়ের ছাত্রী নোভা আক্তার  রশি লাফ খেলায়  প্রথম স্থান অর্জন করে ও পুরস্কার  গ্রহণ করে । নোভা লাখাই প্রেসক্লাব সভাপতি এডভোকেট আলী নোয়াজ মেয়ে।

১ ফেব্রুয়ারি ২০২৪রোজ বৃহস্পতিবার সকালে আবুল মাল আব্দুল মহিত ক্রীড়া কমপ্লেক্সে মাছিমপুর সিলেট শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় কমিশনার আবু আহমেদ সিদ্দিকী অতিরিক্ত সচিব সিলেট বিভাগ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলার ক্রীড়া সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ সেলিম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর যুবলীগের মহিলা বিষয়ক সম্পাদিকা ডাক্তার রাবেয়া সিদ্দিকা রাবু।

সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা সিলেট অঞ্চল সিলেটের উপ-পরিচালক আবু সাঈদ মোঃ আব্দুল ওয়াদুদ।

শীতকালীন প্রতিযোগিতায় সিলেট বিভাগের ছাত্রী জেলা থেকে ছাত্রছাত্রী এর প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে রশি লাভ প্রতিযোগিতায়  লাখাই উপজেলার নারী শিক্ষার একমাত্র বিদ্যাপীঠ বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয় অংশগ্রহণ করে প্রথম স্থান অর্জন করেন লাখাই প্রেসক্লাবের সভাপতি ও হবিগঞ্জ বারের সদস্য এডভোকেট মোঃ আলী নোয়াজের কন্যা নোভা আক্তার।

ইতিপূর্বে প্রথমে উপজেলা পর্যায়ে দ্বিতীয় রাউন্ডে জেলা পর্যায়ে এবং তৃতীয় রাউন্ডে বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করায় আগামী ৪ তারিখ জাতীয় শীতকালীন প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য কুমিল্লায় অবস্থান করবেন বলে জানান বুল্লা সিংহ গ্রাম উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা ওস্কাউট নেত্রী আয়েশা সিদ্দিকা আঁখি।

অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে অতিথি বৃন্দ পুরস্কারও সার্টিফিকেট তুলে দেন।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ
মন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন নিয়ে প্রশ্ন, হাইকোর্টে রিট
গরমে পু'ড়ছে সিলেট, মিলেছে বৃষ্টির বার্তা
ধ্বং/সের দ্বারপ্রান্তে শতবর্ষী ঐতিহ্য জলসুখার গিরিষ বাবুর বাড়ি
২২৯ শিক্ষার্থীর জন্য ২ জন শিক্ষক, ব্যা/হত পাঠদান
পাঁচ লাখ টাকা দিয়েও বন্ধ হয়নি নি/র্যাত/ন, মুন্নীকে হ/ত্যার অভি/যোগ
আম্বরখানায় পার্কিং দ/খল করে দোকান, সিসিকের ভূমিকা নিয়ে প্রশ্ন
বাহুবলে প্র'তিপক্ষের হা'মলায় খামারি নি'হত