‘আমি নিজেও দুর্নীতি করি না পাঁচ বছর কাউকে দুর্নীতি করতে দেবো না’
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৩:৪৯ AM

‘আমি নিজেও দুর্নীতি করি না পাঁচ বছর কাউকে দুর্নীতি করতে দেবো না’

চুনারুঘাট প্রতিনিধি

প্রকাশিত: ০২/০২/২০২৪ ০৭:৫৭:১৩ AM

‘আমি নিজেও দুর্নীতি করি না পাঁচ বছর কাউকে দুর্নীতি করতে দেবো না’

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এমপি সুমন।


হবিগঞ্জ ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বলেছেন, আমি নিজেও দুর্নীতি করি না ৫ বছর কাউকে দুর্নীতি করতে দেব না। আমার নাম ভাঙ্গিয়ে যদি কেউ দুর্নীতি করার চেষ্টা করে তাহলে তাকে পুলিশে ধরিয়ে দেবেন। প্রয়োজনে আমার বাসায় চলে আসবেন। আমি ভাড়া দিয়ে দেব। আমি একটি দুর্নীতি ও শোষণ মুক্ত চুনারুঘাট মাধবপুর দেখতে চাই। আমি শপথের সঙ্গে বেইমানি করতে চাই না। 

শুক্রবার দুপুরে চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নে এক শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অর্থায়ন করে প্রাণ হবিগঞ্জ এগ্রো লিমিটেড। প্রতিষ্ঠানটির অপারেটিং অফিসার (সিও) মামুনুর রশীদের সভাপতিত্বে প্রায় ৫ শতাধিক নারী পুরুষকে কম্বল বিতরণ করা হয়। 

ব্যারিস্টার সুমন বলেন, চুনারুঘাটের মানুষকে আমি না খেয়ে মরতে দেব না, প্রয়োজনে আমি না খেয়ে থাকবো।

তিনি বলেন, কোনো মহিলা যদি আমার কাছে কোনো বিচার নিয়ে আসে ও নির্যাতনের চিহ্ন পাওয়া যায়। তাহলে ওসি সাহেবকে নির্দেশ দেব, ভাত পরে খাবেন আগে নির্যাতনকারীকে ধরে নিয়ে আসেন। কোন নারী নির্যাতন বরদাস্ত করা হবে না।

হবিগঞ্জ এগ্রোর চিফ অপারেটিং অফিসার (সিও) মামুনুর রশীদের সভাপতিত্বে প্রায় ৫ শতাধিক নারী পুরুষকে কম্বল বিতরণ করা হয়। 

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ
মন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন নিয়ে প্রশ্ন, হাইকোর্টে রিট
গরমে পু'ড়ছে সিলেট, মিলেছে বৃষ্টির বার্তা
ধ্বং/সের দ্বারপ্রান্তে শতবর্ষী ঐতিহ্য জলসুখার গিরিষ বাবুর বাড়ি
২২৯ শিক্ষার্থীর জন্য ২ জন শিক্ষক, ব্যা/হত পাঠদান
পাঁচ লাখ টাকা দিয়েও বন্ধ হয়নি নি/র্যাত/ন, মুন্নীকে হ/ত্যার অভি/যোগ
আম্বরখানায় পার্কিং দ/খল করে দোকান, সিসিকের ভূমিকা নিয়ে প্রশ্ন
বাহুবলে প্র'তিপক্ষের হা'মলায় খামারি নি'হত