শাহজালাল বিমানবন্দরে সাড়ে ৩ কেজি স্বর্ণসহ যাত্রী আটক
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন

শাহজালাল বিমানবন্দরে সাড়ে ৩ কেজি স্বর্ণসহ যাত্রী আটক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৩/০২/২০২৪ ০২:০৭:৪৬ পূর্বাহ্ন

শাহজালাল বিমানবন্দরে সাড়ে ৩ কেজি স্বর্ণসহ যাত্রী আটক


ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় সোয়া ৩ কোটি টাকা দামের সাড়ে তিন কেজি স্বর্ণসহ এক যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।  

এমিরেটস এয়ায়লাইন্সের ওই যাত্রী দুবাই থেকে আসেন।

তার কাছ থেকে ৩ কেজি ৪৯৮ গ্রাম ওজনের স্বর্ণের বার ও কয়েন জব্দ করে শুল্ক গোয়েন্দার একটি দল।

শুক্রবার (২ ফেব্রুয়ারি) রাত পৌনে ১১টায় ওই অভিযান পরিচালনা করা হয় বলে জানান, শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সহকারী পরিচালক ফারহানা বেগম।

শুল্ক গোয়েন্দা জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরে বিমানটি ১০ নম্বর বোর্ডিং ব্রিজে সংযুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে ফ্লাইটের ২৬-কে সিটের যাত্রী এম মাসুদ ইমামের দেহ তল্লাশি করে চামড়ার মতো একটি মানিব্যাগের ভেতরে বড় আকারের স্বর্ণের কয়েন পাওয়া যায়। যা তিনি নিজের বলে স্বীকার করেন। পরবর্তীতে একই আকৃতির আরও দুটি মানিব্যাগ উদ্ধার করা হয়। দুটি মানিব্যাগ থেকে ২৮টি স্বর্ণ বার ও একটি মানিব্যাগ হতে একটি বড় আকারের স্বর্ণের কয়েন পাওয়া যায়। স্বর্ণের বারের ওজন ৩ কেজি ২৪৮ গ্রাম ও কয়েনের ওজন ২৫০ গ্রামে। মোট ৩ কেজি ৪৯৮ গ্রাম স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ৩ কোটি ১৪ লাখ ৮২ হাজার টাকা।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে দেখতে গেলেন মন্ত্রী মুক্তাদির ও সিটি প্রশাসক কাইয়ুম
কর্মসংস্থান সৃষ্টি ও বন্ধ কারখানা সচল করতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ বাস্তবায়ন করতে হবে
জৈন্তাপুর মিনি সুইজারল্যান্ড স্পোর্টিং ক্লাবের টি-১২ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিকরা
হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে আরিফুল হক চৌধুরী
সিলেটে যুবলীগের মিছিল থেকে আ/টক ১২ জন
শাল্লায় পুরুষশূন্য ৪০ বাড়িতে ৩ দিন ধরে ভাঙ/চুর, লু/টপাট
জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে প্রযুক্তি গ্রামে ৫২ জাতের ধানের প্রদর্শনী, আধুনিক কৃষির নতুন সম্ভাবনা
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ব্যাপক সংস্কার ও আধুনিকায়ন হবে
ভবন নির্মাণে অ/নিয়ম ঠেকাতে মাঠে সিউক