লাখাই হাওরাঞ্চলে রসুন চাষে সাফল্য দেখছে কৃষকরা
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৩:৪৯ AM

লাখাই হাওরাঞ্চলে রসুন চাষে সাফল্য দেখছে কৃষকরা

আশীষ দাশ গুপ্ত, লাখাই প্রতিনিধি

প্রকাশিত: ০৩/০২/২০২৪ ০৭:২৯:৫০ AM

লাখাই হাওরাঞ্চলে রসুন চাষে সাফল্য দেখছে কৃষকরা

লাখাই হাওরাঞ্চলে রসুন চাষে সাফল্যে দেখছে কৃষকরা।


হবিগঞ্জের লাখাই উপজেলার হাওরাঞ্চল বেষ্টিত ১নং লাখাই ইউনিয়ন ও ৬ নং বুল্লা ইউনিয়ন বিশেষ করে হাওড়াঞ্চল ভুক্ত এবং ফসলি জমি বছরের ৬-৭ মাস পানির নিচে থাকে।

পানি দ্রুত নামার সাথে সাথে পলি মিশ্রিত কাদা মাটিতে বিনা চাষে রসুন চাষে অপার সম্ভাবনার স্বপ্ন দেখছে কৃষকরা। 

সরজমিনে লাখাই ইউনিয়নে কামালপুর গ্রামে দেখা লিয়াকত মিয়া, ইউনুছ মিয়া, সবিতা রানী দাস সহ কয়েকজন কৃষকের রসুন জমি। আইল থেকেই পাওয়া যাচ্ছে রসুনের গন্ধ। জমি নিরানি দিচ্ছে কয়েকজন শ্রমিক তাও আবার মহিলা ।কৃষিকাজে নারীর অংশগ্রহন দেখে খুব ভালো লাগলো। কৃষক মোঃ জরু মিয়ার সাথে আলাপ কালে তিনি বলেন, এলাকার এই নতুন আবাদ কৌশল উপ সহকারী কৃষি কর্মকর্তার অমিত ভট্টাচার্য্য কাছ থেকে নেয় কয়েকজন কৃষক, তিনি আরো বলেন অমিত বাবু প্রদর্শনীও দিয়েছেন। ফসলের অবস্থা ভালো। সবিতা দাস বলে আগাছা বেশি হয় তাছাড়া কম খরচে ভালো ফলন হবে আশা করছি। 

উপ সহকারী কৃষি কর্মকর্তা অমিত ভট্টাচার্য্য বলেন, এলাকার জন্য নতুন ফসল কৃষকদের উদ্ভোদ্ধ করতে অনেক পরিশ্রম করতে হয়, প্রকৃতি অনুকূলে থাকলে ভালো ফলন আশা করা যায়। ফ্রিপ হতে প্রদর্শনী দিয়েছি বীজ সংগ্রহের জন্য অনেক সময় নষ্ট হয়েছে নয়তো আরো ভালো হতো।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ
মন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন নিয়ে প্রশ্ন, হাইকোর্টে রিট
গরমে পু'ড়ছে সিলেট, মিলেছে বৃষ্টির বার্তা
ধ্বং/সের দ্বারপ্রান্তে শতবর্ষী ঐতিহ্য জলসুখার গিরিষ বাবুর বাড়ি
২২৯ শিক্ষার্থীর জন্য ২ জন শিক্ষক, ব্যা/হত পাঠদান
পাঁচ লাখ টাকা দিয়েও বন্ধ হয়নি নি/র্যাত/ন, মুন্নীকে হ/ত্যার অভি/যোগ
আম্বরখানায় পার্কিং দ/খল করে দোকান, সিসিকের ভূমিকা নিয়ে প্রশ্ন
বাহুবলে প্র'তিপক্ষের হা'মলায় খামারি নি'হত