২০৫০ সালের মধ্যে ক্যানসার বাড়বে ৭৭ শতাংশ
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন

২০৫০ সালের মধ্যে ক্যানসার বাড়বে ৭৭ শতাংশ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৪/০২/২০২৪ ০১:০০:২০ পূর্বাহ্ন

২০৫০ সালের মধ্যে ক্যানসার বাড়বে ৭৭ শতাংশ

ছবি: সংগৃহীত


আগামীকাল ৪ ফেব্রুয়ারি বিশ্ব ক্যানসার দিবস। তার আগেই সতর্কবার্তা দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সংস্থাটির পক্ষ থেকে বলা হয়েছে, আগামী ২৫ বছরের মধ্যেই ক্যানসার আরও মারাত্মক আকার নিতে চলেছে।

২০৫০ সালের মধ্যে নতুন করে ক্যানসার আক্রান্তের হার ৭৭ শতাংশ বৃদ্ধি পাবে বলে পূর্বাভাস জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অন ক্যানসার (আইএআরসি)।  

গত ১ ফেব্রুয়ারি এক বিবৃতিতে আইএআরসি এই পূর্বাভাস দিয়েছে। প্রতিবেদনে বলা হয়, আইএআরসি জানায়, ২০২২ সালে আনুমানিক ২০ মিলিয়ন নতুন ক্যানসারের ঘটনা ঘটেছে। ২০৫০ সালের মধ্যে ৩৫ মিলিয়নেরও বেশি মানুষ নতুন করে ক্যানসার আক্রান্ত হবে বলে অনুমান করা হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই ক্যানসার এজেন্সির পূর্বাভাস অনুসারে, বিশ্বব্যাপী নতুন ক্যানসারের সংখ্যা ২০৫০ সালে ৩৫ মিলিয়নে পৌঁছাবে, যা ২০২২ সালের তুলনায় ৭৭ শতাংশ বেশি।

আইএআরসি পরিচালিত একটি সমীক্ষায় দেখা যায়, ২০২২ সালে ক্যানসার আক্রান্ত হয়ে আনুমানিক ৯ দশমিক ৭ মিলিয়ন মানুষর মৃত্যু হয়েছে। ১৮৫টি দেশে ৩৬ ধরনের ক্যানসারের অস্তিত্ব পাওয়া গেছে যার প্রভাবে এতো অধিক মানুষের মৃত্যু হয়। সমীক্ষার তথ্যের ভিত্তিতে আইএআরসি তার দ্বিবার্ষিক প্রতিবেদনের পাশাপাশি ২০৫০ সালের জন্য এমন আভাস দেয়।

এম সি



শীর্ষ সংবাদ:

মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে দেখতে গেলেন মন্ত্রী মুক্তাদির ও সিটি প্রশাসক কাইয়ুম
কর্মসংস্থান সৃষ্টি ও বন্ধ কারখানা সচল করতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ বাস্তবায়ন করতে হবে
জৈন্তাপুর মিনি সুইজারল্যান্ড স্পোর্টিং ক্লাবের টি-১২ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিকরা
হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে আরিফুল হক চৌধুরী
সিলেটে যুবলীগের মিছিল থেকে আ/টক ১২ জন
শাল্লায় পুরুষশূন্য ৪০ বাড়িতে ৩ দিন ধরে ভাঙ/চুর, লু/টপাট
জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে প্রযুক্তি গ্রামে ৫২ জাতের ধানের প্রদর্শনী, আধুনিক কৃষির নতুন সম্ভাবনা
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ব্যাপক সংস্কার ও আধুনিকায়ন হবে
ভবন নির্মাণে অ/নিয়ম ঠেকাতে মাঠে সিউক