সবজিসহ পণ্যবাহী ট্রাকে চাঁদাবাজি : রাজধানী থেকে গ্রেপ্তার ৬৩
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন

সবজিসহ পণ্যবাহী ট্রাকে চাঁদাবাজি : রাজধানী থেকে গ্রেপ্তার ৬৩

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৪/০২/২০২৪ ১০:৩৭:২৩ পূর্বাহ্ন

সবজিসহ পণ্যবাহী ট্রাকে চাঁদাবাজি : রাজধানী থেকে গ্রেপ্তার ৬৩


সড়কে সবজি ও অন্যান্য পণ্যবাহী ট্রাক থেকে অবৈধভাবে চাঁদা উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে পুলিশের এলিট ফোর্স র‍্যাব।

শনিবার (৪ ফেব্রুয়ারি) দিবাগত রাতে র‍্যাবের একাধিক টিম অভিযান পরিচালনা করে ৬৩ জনকে গ্রেপ্তার করেছে। এসময় জব্দ করা হয়েছে চাঁদাবাজির লক্ষাধিক টাকা।

বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

তিনি বলেন, শীতের সবজি শীতেও কম দামে মিলছে না বাজারে। সড়কে সবজি ও অন্যান্য পণ্যবাহী ট্রাকে চাঁদাবাজির কারণে অনেক পণ্যে দাম বৃদ্ধি পাচ্ছে। ক্ষুদ্র ও পাইকার ব্যবসায়ীরাও হচ্ছেন ক্ষতিগ্রস্ত। ক্রেতা সাধারণ ন্যায্য দামে সবজিসহ নিত্য পণ্য কিনতে পারছেন না চাঁদাবাজিতে দাম বৃদ্ধির কারণে।

এ ব্যাপারে নির্বাচনের আগে থেকে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করে আসছিল র‍্যাবের গোয়েন্দা টিম ও বিভিন্ন ব্যাটালিয়নের একাধিক টিম। 

গতরাতে সুনির্দিষ্ট অভিযোগের সুনির্দিষ্ট তথ্যপ্রমাণ সাপেক্ষে সড়কে চাঁদাবাজির সময় হাতেনাতে মোট ৬৩ চাঁদাবাজকে রাজধানীর বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে র‍্যাব-৩ ব্যাটালিয়ন ৩৯ জনকে, র‍্যাব-২ ও র‍্যাব-৪ ১২ জন করে ২৪ জনকে গ্রেপ্তার করে। এসময় চাঁদাবাজির প্রায় এক লক্ষাধিক টাকা ও বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে।

দুপুরে রাজধানীর কারওয়ান বাজার র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে দেখতে গেলেন মন্ত্রী মুক্তাদির ও সিটি প্রশাসক কাইয়ুম
কর্মসংস্থান সৃষ্টি ও বন্ধ কারখানা সচল করতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ বাস্তবায়ন করতে হবে
জৈন্তাপুর মিনি সুইজারল্যান্ড স্পোর্টিং ক্লাবের টি-১২ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিকরা
হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে আরিফুল হক চৌধুরী
সিলেটে যুবলীগের মিছিল থেকে আ/টক ১২ জন
শাল্লায় পুরুষশূন্য ৪০ বাড়িতে ৩ দিন ধরে ভাঙ/চুর, লু/টপাট
জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে প্রযুক্তি গ্রামে ৫২ জাতের ধানের প্রদর্শনী, আধুনিক কৃষির নতুন সম্ভাবনা
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ব্যাপক সংস্কার ও আধুনিকায়ন হবে
ভবন নির্মাণে অ/নিয়ম ঠেকাতে মাঠে সিউক