গণবিয়েতে প্রতারণা: টাকার বিনিময়ে সেজে ছিলেন বর-কনে
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন

গণবিয়েতে প্রতারণা: টাকার বিনিময়ে সেজে ছিলেন বর-কনে

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৫/০২/২০২৪ ১২:৫১:১৯ অপরাহ্ন

গণবিয়েতে প্রতারণা: টাকার বিনিময়ে সেজে ছিলেন বর-কনে

ছবি: সংগৃহীত


গণবিয়ের অনুষ্ঠানে প্রতারণার অভিযোগে ভারতে দুই সরকারি কর্মকর্তাসহ অন্তত ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে। গত ২৫ জানুয়ারি উত্তর প্রদেশের বালিয়া জেলায় অনুষ্ঠিত হয়েছিল ওই অনুষ্ঠান।

এর আগে, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে গণবিয়ের নামে প্রতারণার বিষয়টি ধরা পড়ে। ভাইরাল ভিডিওতে দেখা যায়, নিজেদের গলায় নিজেরাই ফুলের মালা পরাচ্ছেন কয়েকজন কনে। বর সেজে বসে থাকা কিছু যুবককে দেখা যায় মুখ লুকাতে।

সরকারি কর্মকর্তারা দাবি করেছিলেন, ওই অনুষ্ঠানে ৫৬৮ যুগল বিয়ের বন্ধনে আবদ্ধ হন। কিন্তু পরে দেখা যায়, বেশ কিছু নারী-পুরুষ টাকার বিনিময়ে বর-কনে সেজে বসে ছিলেন মাত্র।

স্থানীয় একজন অভিযোগ করেছেন, বর-কনে সেজে বসে থাকার জন্য পুরুষ ও নারী উভয়কে ৫০০ থেকে দুই হাজার রুপি পর্যন্ত দেওয়া হয়েছিল।

বিমল কুমার পাঠক নামে ওই ব্যক্তি জানান, কয়েকজন নারী বা কনের সঙ্গে কেউই ছিলেন না। তারা নিজেরাই বরমালা পরেছিলেন। আমরা জানতে পেরেছি, এসব লোককে ৫০০ থেকে দুই হাজার রুপি করে দেওয়া হয়েছে।

রাজ কুমার নামে ১৯ বছর বয়সী এক তরুণ জানান, তাকে বর সেজে বসে থাকার জন্য টাকা দিতে চেয়েছিল। তিনি বলেন, আমি সেখানে বিয়ে দেখতে গিয়েছিলাম। কিন্তু ওরা আমাকেই বসিয়ে দেয়। বলেছিল, এর জন্য টাকা দেবে। এভাবে আরও অনেককে বসানো হচ্ছিল।

গণবিয়ের ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজেপি বিধায়ক কেতকি সিং। কথিত জালিয়াতিতে সরকারি কর্মকর্তারা জড়িত থাকার বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, তারা আমাকে ঘটনার মাত্র দু’দিন আগে জানিয়েছিল। আমি সন্দেহ করেছিলাম, সেখানে কিছু ঝামেলা আছে। এখন এ বিষয়ে পূর্ণাঙ্গ তদন্ত করা হচ্ছে।

সরকারি ওয়েবসাইট অনুসারে, সরকার এ ধরনের অনুষ্ঠানের জন্য ৫১ হাজার রুপি করে দেয়। এর মধ্যে ৩৫ হাজার রুপি দেওয়া হয় কনেকে, ১০ হাজার রুপি খরচ করা হয় বিয়ের সামগ্রী কেনার জন্য এবং ছয় হাজার রুপি দেওয়া হয় অনুষ্ঠানের জন্য।

এম সি



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার