বানিয়াচং প্রেসক্লাব সভাপতি ও সহ-সভাপতি মাতা-পিতার মৃত্যুতে দোয়া মাহফিল
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৫:০৬ AM

বানিয়াচং প্রেসক্লাব সভাপতি ও সহ-সভাপতি মাতা-পিতার মৃত্যুতে দোয়া মাহফিল

বানিয়াচং প্রতিনিধি

প্রকাশিত: ০৫/০২/২০২৪ ১১:৫৯:১০ AM

বানিয়াচং প্রেসক্লাব সভাপতি ও সহ-সভাপতি মাতা-পিতার মৃত্যুতে দোয়া মাহফিল


হবিগঞ্জের বানিয়াচং প্রেসক্লাব সভাপতি মোশাহেদ মিয়ার মাতা এবং সহ-সভাপতি আব্দুল হক মামুনের পিতার মৃত্যুতে দোয়া মাহফিল করেছে বানিয়াচং প্রেসক্লাবের সাংবাদিকরা।

রোববার (৪ ফেব্রুয়ারী) সাংবাদিকদের উদ্যোগে বাদ আছর বানিয়াচং প্রেসক্লাব মিলনায়তনে ওই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের উপদেষ্টা আঙ্গুর মিয়া, মোশাররফ হোসেন, আক্কাছ আলী খান,প্রধান শিক্ষক জাকির হোসেন মহসিন, শিক্ষক জাহেদুর রহমান, সাবরেজিষ্টার মসজিদের ইমাম হাফেজ আঃরহমান প্রেসক্লাব সভাপতি মোশাহেদ মিয়া শাহেদ, সহ-সভাপতি আব্দুল হক মামুন, সহ-সভাপতি মোঃ আশিকুল ইসলাম, সাধারণ সম্পাদক খলিলুর রহমান, সিনিয়র সাংবাদিক আকিকুর রহমান রুমন,শেখ নুরুল ইসলাম, আতাউর রহমান মিলন,আক্তার হোসেন আলহাদী, আলমগীর রেজা,বদরুল লস্কর, আল আমিন খান,এনায়েত হোসেন, শাহ সুমন,ফজলে এলাহী যাদু,বসাব্বির চৌধুরী সোহাগ, সুজন মিয়া, দেলোয়ার হোসেন, এসকে রাজ প্রমূখ।

দোয়া মাহফিলের পূর্বে মরহুম এবং মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিকরা। এসময় বক্তারা

যাদের পিতা মাতা রয়েছেন তাদেরকে সেবা করার জন্য সমাজের প্রতিটি মানুষের প্রতি আহবান জানান।

উল্লেখ্য-গত বুধবার দুপুরে প্রেসক্লাব সভাপতি মোশাহেদ মিয়ার মাতা আয়মনা খাতুন নিজ বাড়িতে ইন্তেকাল করেন এবং বৃহস্প্রতিবার রাতে সাংবাদিক আব্দুল হক মামুনের পিতা আব্দু ছামাদ মিয়া ইন্তেকাল করেন।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ
মন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন নিয়ে প্রশ্ন, হাইকোর্টে রিট
গরমে পু'ড়ছে সিলেট, মিলেছে বৃষ্টির বার্তা
ধ্বং/সের দ্বারপ্রান্তে শতবর্ষী ঐতিহ্য জলসুখার গিরিষ বাবুর বাড়ি
২২৯ শিক্ষার্থীর জন্য ২ জন শিক্ষক, ব্যা/হত পাঠদান
পাঁচ লাখ টাকা দিয়েও বন্ধ হয়নি নি/র্যাত/ন, মুন্নীকে হ/ত্যার অভি/যোগ
আম্বরখানায় পার্কিং দ/খল করে দোকান, সিসিকের ভূমিকা নিয়ে প্রশ্ন
বাহুবলে প্র'তিপক্ষের হা'মলায় খামারি নি'হত