লাখাইয়ে ইদুরের বিষ খেয়ে বৃদ্ধের মৃত্যু
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন

লাখাইয়ে ইদুরের বিষ খেয়ে বৃদ্ধের মৃত্যু

লাখাই প্রতিনিধি

প্রকাশিত: ০৫/০২/২০২৪ ০৯:৫৭:৩০ পূর্বাহ্ন

লাখাইয়ে ইদুরের বিষ খেয়ে বৃদ্ধের মৃত্যু

ফাইল ছবি


হবিগঞ্জের লাখাই উপজেলায় ইদুরের বিষ (বুলেট )খেয়ে এক ব্যাক্তির মৃত্যু হয়েছে। রবিবার (৪ ফেব্রুয়ারি ) রাতে লাখাই উপজেলার মোড়াকরি ইউনিয়নের মানপুর গ্রামে এ ঘটনাটি ঘটে।

নিহত ব্যক্তির নাম আবদুল আউয়াল (৫৫)। তিনি উপজেলার মোড়াকরি ইউনিয়নের জিরুন্ডা মানপুর গ্রামের মৃত আব্দুল মিয়ার ছেলে।

স্থানীয়রা ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার রাতে আব্দুল আউয়াল ইদুরের বিষ (বুলেট) খেয়ে তার নিজ বাড়িতে চটপট করতেছিল। এ অবস্থা দেখে তার স্ত্রী ও স্বজনদের নজরে আসলে থাকে দ্রুত হবিগঞ্জ সদর আধুনিক  হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে ।

বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ সদর থানার এসআই রাজন। তিনি বলেন, বর্তমানে লাশের সুরতহাল তৈরি করে তার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।  মৃত্যুর মূল কারণ ময়নাতদন্তের পর জানা যাবে। 

এম সি



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার