লাখাইয়ে কৃষি উন্নয়ন প্রকল্প পরিদর্শনে অতিরিক্ত পরিচালক
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৭ AM

লাখাইয়ে কৃষি উন্নয়ন প্রকল্প পরিদর্শনে অতিরিক্ত পরিচালক

লাখাই প্রতিনিধি

প্রকাশিত: ০৬/০২/২০২৪ ১২:০৯:২৭ PM

লাখাইয়ে কৃষি উন্নয়ন প্রকল্প পরিদর্শনে অতিরিক্ত পরিচালক

লাখাইয়ে কৃষি উন্নয়ন প্রকল্প পরিদর্শনে অতিরিক্ত পরিচালক।


হবিগঞ্জের লাখাই উপজেলার কৃষি বিভাগের বিভিন্ন প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মোঃ মতিউজ্জামান।

দিনব্যাপী কর্মসূচিতে আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষক প্রশিক্ষন প্রদান, কামালপুর আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের কৃষক গ্রুপের সভাপতি মোঃ সাজিদ

মিয়া ও সাধারন সম্পাদক মোঃ সোহেল মিয়া সহ উপস্থিত কৃষকদের হাতে সেচ পাম্প তুলে দেন। এ সময় কৃষকরা ব্যাপকভাবে তারা ভুট্টা চাষ করেছেন তাই ভুট্টা মাড়াই ও হারভেষ্টার যন্ত্রের চাহিদা দাবী করেন।

পরে বামৈ গ্রামে আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে উন্নতমানের ধান,গম ও পাট বীজ উৎপাদন সংরক্ষন ও বিতরন প্রকল্পের মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। উপ পরিচালক মোঃ নুরে আলম সিদ্দিকীর সভাপতিত্বে ও উপ সহকারী কৃষি অফিসার অমিত ভট্টাচার্যের সঞ্চালনায় সভায় কোরআন তেলাওয়াত করেন মোঃ জাকারিয়া চৌধুরী, বক্তব্য রাখেন কৃষক মোঃ আহাদ মিয়া, উপজেলা কৃষি অফিসার মোঃ মাহমুদুল হাসান মিজান,অতিরিক্ত উপ পরিচালক(উদ্যান) মোঃ বনি আমিন খান, এসএমই প্রকল্পের মনিটরিং অফিসার মোঃ ফরহাদ মিয়া প্রমুখ উপস্থিত ছিলো প্রকল্পের গ্রুপ কৃষক, এসএপিপিও জ্যোতিলাল গোপ, এসএএও প্রশান্ত কুমার পাল ও টিপু ফরাজী। বুল্লা মোর্শেদ আলীর এসএমই প্রদর্শনী পরিদর্শন করেন উপস্থিত ছিলেন এসএএও মোঃ মামুনুর রশীদ খান ও মোঃ সাইফুল ইসলাম।

লাখাই উপজেলার কৃষির পরিবর্তনে সন্তোষ প্রকাশ করেন।উল্লেখ্য অতিরিক্ত পরিচালক মোঃ মতিউজ্জামান ২০০৫ সাল পর্যন্ত কয়েক বছর উপজেলা কৃষি অফিসারের দায়িত্বে ছিলেন।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
রায়নগরে তিন খু/ন: ইম্পালস টাওয়ারের জমি নিয়ে বি/রোধ ত/দন্তের দাবি
দুই আসামির ডো.প টেস্টে মা/দক মেলেনি
কবে চালু হবে সিলেট-ছাতক রেলপথ, ২১৭ কোটি টাকার প্রকল্পেও ধী/রগতি
সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ