হবিগঞ্জে নিরাপদ খাদ্য দিবস পালন
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৮ AM

হবিগঞ্জে নিরাপদ খাদ্য দিবস পালন

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৬/০২/২০২৪ ০৪:৫৯:৫৫ AM

হবিগঞ্জে নিরাপদ খাদ্য দিবস পালন

হবিগঞ্জে নিরাপদ খাদ্য দিবস পালন।


‘খাদ্য, পুষ্টি  ও সমৃদ্ধি চাই, নিরাপদ খাদ্যের বিকল্প নাই’ এই প্রতিপাদ্য বিষয়ের আলোকে হবিগঞ্জে ৭ম জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোছাঃ জিলুফা সুলতানা। শুরুতে একটি সচিত্র প্রতিবেদন বলা হয়, হবিগঞ্জ জেলায় খাদ্যে কেমিক্যাল মিশ্রণের অপরাধে নিরাপদ খাদ্য আদালতে ২টিবমামলা চলমান আছে। তাছাড়া কেমিক্যাল টেস্টিং ল্যাব স্থাপন করা হবে।

সভায় বক্তাগণ বলেন, দ্রুত নগরায়ন এবং বিশ্বায়নের খোলা বাতায়নে প্রতিনিয়তই হচ্ছে চারপাশ। সাথে সাথে পরিবর্তন আসছে আমাদের জীবন যাপন প্রথায়। এই পরিবর্তনের বিষয়টি বিবেচনায় রেখে তাদের খাদ্য নিরাপদ রাখার কৌশল ঠিক করতে হবে। আইন প্রয়োগ মূল কথা নয়, সচেতনতা এবং আপনার প্রতিশ্রুতিই হতে পারে নিরাপদ খাদ্য প্রাপ্তির অধিকার নিশ্চিত করতে।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) প্রিয়াংকা পাল, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোঃ সাকিব হোসেন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা, মেডিকেল অফিসার ডাঃ দিব্যন্দু রায় রাজিব, ক্যাবের জেলা সভাপতি দেওয়ান মিয়া প্রমুখ।

বক্তারা আরো বলেন, ভেজাল অদুষণমুক্ত পুষ্টিকর খাদ্যই নিরাপদ খাদ্য। খাদ্য সহজে আশপাশের পরিবেশ অন্য কোন মাধ্যমে ও নিরাপদ হতে পারে। এতে মূল্যবান জীবন ও স্বাস্থ্য ঝুকিতে পড়তে পারে। তাই খাদ্য প্রস্তুত পরিবেশন অগ্রহণে সচেতন হতে হবে।


জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
রায়নগরে তিন খু/ন: ইম্পালস টাওয়ারের জমি নিয়ে বি/রোধ ত/দন্তের দাবি
দুই আসামির ডো.প টেস্টে মা/দক মেলেনি
কবে চালু হবে সিলেট-ছাতক রেলপথ, ২১৭ কোটি টাকার প্রকল্পেও ধী/রগতি
সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ