পরিকল্পনা মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি হলেন এম এ মান্নান
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন

পরিকল্পনা মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি হলেন এম এ মান্নান

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৬/০২/২০২৪ ০৯:২১:১৯ পূর্বাহ্ন

পরিকল্পনা মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির  সভাপতি হলেন এম এ মান্নান

ফাইল ছবি


সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানকে পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি  নির্বাচিত করা হয়েছে।

সোমবার (৫ জানুয়ারি) দ্বাদশ জাতীয় সংসদ অধিবেশনে পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি সর্বসম্মতিক্রমে গঠন করা হয়। এ কমিটিতে সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপিকে মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত করা হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সাবেক এ মন্ত্রী শেষ ৫ বছর সফল পরিকল্পনামন্ত্রী এবং এরআগে ৫ বছর অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রীর দায়িত্ব পালনসহ টানা ১৫ বছর ধরে সংসদ সদস্য হিসেবে সুনামগঞ্জ জেলার আমূল পরিবর্তন নিয়ে আসেন।

এদিকে, সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপিকে পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত করায় তাঁর নির্বাচনী এলাকা জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন নেতৃবৃন্দ।

এম সি



শীর্ষ সংবাদ:

মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে দেখতে গেলেন মন্ত্রী মুক্তাদির ও সিটি প্রশাসক কাইয়ুম
কর্মসংস্থান সৃষ্টি ও বন্ধ কারখানা সচল করতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ বাস্তবায়ন করতে হবে
জৈন্তাপুর মিনি সুইজারল্যান্ড স্পোর্টিং ক্লাবের টি-১২ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিকরা
হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে আরিফুল হক চৌধুরী
সিলেটে যুবলীগের মিছিল থেকে আ/টক ১২ জন
শাল্লায় পুরুষশূন্য ৪০ বাড়িতে ৩ দিন ধরে ভাঙ/চুর, লু/টপাট
জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে প্রযুক্তি গ্রামে ৫২ জাতের ধানের প্রদর্শনী, আধুনিক কৃষির নতুন সম্ভাবনা
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ব্যাপক সংস্কার ও আধুনিকায়ন হবে
ভবন নির্মাণে অ/নিয়ম ঠেকাতে মাঠে সিউক