শায়েস্তাগঞ্জে মরহুম জন্টু স্মৃতি নাইট ফ্রীজকাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৯ AM

শায়েস্তাগঞ্জে মরহুম জন্টু স্মৃতি নাইট ফ্রীজকাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৭/০২/২০২৪ ০১:১৯:৫০ AM

শায়েস্তাগঞ্জে মরহুম জন্টু স্মৃতি নাইট ফ্রীজকাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত


শায়েস্তাগঞ্জ উপজেলার নূরপুরে সাবেক ক্রিকেটার মরহুম দেলোয়ার হোসেন (জন্টু) স্মৃতি নাইট ফ্রীজকাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে নূরপুর একাদশ ক্রীড়া চক্র চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

৬ জানুয়ারি রাত ৯ টার দিকে নূরপুর একাদশ ক্রীড়া চক্র আয়োজনে উপজেলার নূরপুর হাইস্কুল মাঠে  এ টুর্নামেন্ট এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

ফাইনাল খেলায় সুরাবই স্পোটিং ক্লাবকে  ৬ উইকেটে নূরপুর একাদশ ক্রীড়া চক্র পরাজিত করে।

নুরপুর গ্রামের বিশিষ্ট মুরুব্বি ও জাতীয় দলের সাবেক ফুটবল খেলোয়াড় আক্তার হোসেন এর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন - শায়েস্তাগঞ্জ উপজেলার চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন - উপজেলার ভাইস চেয়ারম্যান গাজিউর রহমান ইমরান, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মুক্তা আক্তার, জেলা পরিষদ এর সদস্য আব্দুল আজিজ ফরহাদ। 

এছাড়াও আরও উপস্থিত ছিলেন, নূরপুর ইউনিয়নের  জনপ্রতিনিধিগন, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিশিষ্ট মুরুব্বিয়ান ও সাবেক খেলোয়ারবৃন্দ সহ আরো অনেকেই।

জানা যায়,  উক্ত নাইট টুর্নামেন্টে ৩২ টি দল অংশগ্রহণ করেন। উক্ত ফাইনাল খেলায়  হাজারো দর্শক উপস্থিত থেকে খেলা উপভোগ করেন। 

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
রায়নগরে তিন খু/ন: ইম্পালস টাওয়ারের জমি নিয়ে বি/রোধ ত/দন্তের দাবি
দুই আসামির ডো.প টেস্টে মা/দক মেলেনি
কবে চালু হবে সিলেট-ছাতক রেলপথ, ২১৭ কোটি টাকার প্রকল্পেও ধী/রগতি
সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ