হবিগঞ্জে ৫০ হাজার টাকার জাল নোটসহ আটক ২
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৭ AM

হবিগঞ্জে ৫০ হাজার টাকার জাল নোটসহ আটক ২

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৭/০২/২০২৪ ০৫:১০:৫৭ AM

হবিগঞ্জে ৫০ হাজার টাকার জাল নোটসহ আটক ২

হবিগঞ্জে বিপুল পরিমাণ জাল নোটসহ আটক ২।


হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় প্রায় অর্ধ লক্ষাধিক জাল নোটসহ দুই প্রতারককে আটক করছেন স্থানীয়রা। আটকের পর তাদের উত্তমমধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করা হয়। বুধবার দুপুরে উপজেলার শিবপাশা বাজার থেকে তাদেরকে আটক করা হয়। 

এসময় তাদের কাছ থেকে ৪০ হাজার ২০০ টাকার জাল নোট উদ্ধার করা হয়। আটককৃতরা হলো, কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল ইউনিয়নের ভাটপাড়া গ্রামের মৃত সামছুল হকের পুত্র মো.মোস্তফা মিয়া (৪০) এবং একই গ্রামের আব্দুল হান্নানের পুত্র ইমপান আরাফাত (২৮) । 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে আটককৃত মোস্তফা মিয়া ও ইমপান আরাফাত শিবপাশা বাজারে বিভিন্ন দোকান থেকে জিনিসপত্র কেনাকাটা করেন। কেনাকাটার এক পর্যায়ে বাজারের জ্বালানী তেল ব্যাবসায়ী মোজাফফর মিয়ার দোকানে গিয়ে এক লিটার অকটেন কিনে ১ হাজার টাকার নোট দেন মোস্তফা। নোটটি হাতে নিয়ে মোজাফফর মিয়া দেখেন নোটটি জাল। এসময় মোজাফফর মিয়া তাদের নোটটি বদল করে দিতে বলেন। 

মোস্তফা পুনরায় আরেকটি নোট আনতে বাইরে বের হয়ে যান। মোস্তফা মিয়া স্থানীয় না হওয়াতে তার কথাবার্তায় সন্দেহের জন্ম হয় মোজাফফর মিয়ার মনে। পরে তাদেরকে আটক করে মারধোর করে পুলিশে সোপর্দ করা হয়। তাদের কাছ থেকে জব্দ করা হয় ৪০ হাজার ২০০ টাকার জাল নোট। 

শিবপাশা বাজার কমিটির সাবেক সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন বলেন, অকটেন তেল কেনার সময় তাদের জাল টাকাসহ আটক করেন স্থানীয়রা। বিষয়টি জানার পর আমি পুলিশকে অবগত করলে পুলিশ এসে তাদের কাছ থেকে ৪০টি হাজার টাকার এবং ১টা দুইশো টাকার জাল নোটসহ তাদের আটক করেন। 

আজমিরীগঞ্জ থানার (ওসি) মো.ডালিম আহমেদ বলেন, আটককৃত প্রতারকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।  

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
রায়নগরে তিন খু/ন: ইম্পালস টাওয়ারের জমি নিয়ে বি/রোধ ত/দন্তের দাবি
দুই আসামির ডো.প টেস্টে মা/দক মেলেনি
কবে চালু হবে সিলেট-ছাতক রেলপথ, ২১৭ কোটি টাকার প্রকল্পেও ধী/রগতি
সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ