সরকারি সুবিধা থেকে বঞ্চিত হবিগঞ্জের ৪ হাজার বাক-শ্রবণ প্রতিবন্ধী
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৬ AM

সরকারি সুবিধা থেকে বঞ্চিত হবিগঞ্জের ৪ হাজার বাক-শ্রবণ প্রতিবন্ধী

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৭/০২/২০২৪ ০৭:৩৫:২৭ AM

সরকারি সুবিধা থেকে বঞ্চিত হবিগঞ্জের ৪ হাজার বাক-শ্রবণ প্রতিবন্ধী

হবিগঞ্জ বাংলা ইশারা ভাষা দিবস পালন।


“বাংলা ইশারা ভাষার প্রসার করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি” এই প্রতিপাদ্য বিষয়ের আলোকে হবিগঞ্জ বাংলা ইশারা ভাষা দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার (৭ ফেব্রুয়ারি) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

জেলা সমাজসেবা কর্মকর্তা রাশেদুজ্জামান চৌধুরীর সভাপতিত্ত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোছা. জিলুফা সুলতানা।

সভায় জানানো হয় যে, জেলায় মোট বাক ও শ্রবণ প্রতিবন্ধী রয়েছেন ৪৯হাজার ৩শ ৯৮জন। এদের মধ্যে সরকারি ভাতা প্রাপ্ত ৪৩ হাজার ৬শ ৯৫জন। শিক্ষা উপবৃত্তি প্রাপ্ত ১ হাজার ৭শ ৬৬জন।

৩হাজার ৯শ ৫৪জন বাক ও শ্রবণ প্রতিবন্ধী সরকারি ভাতার জন্য প্রক্রিয়াধীন আছেন। এছাড়া জেলায় ৩টি সাহায্য সাহায্য ও সেবা কেন্দ্র রয়েছে।

আলোচনা সভায় বক্তাগণ বলেন, দেশের কোন একটি জনগোষ্ঠীকে বাদ দিয়ে টেকসহ উন্নয়ন সম্ভব নয়। তাই বর্তমান সরকার বাক ও শ্রবণ প্রতিবন্ধীদের জীবনমান উন্নয়নের জন্য নানামুখী প্রদক্ষেপ গ্রহণ করেছে। দক্ষতা প্রশিক্ষণ, শিক্ষা উপবৃত্তিসহ আর্থিক সহায়তা প্রদান করে যাচ্ছে।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
রায়নগরে তিন খু/ন: ইম্পালস টাওয়ারের জমি নিয়ে বি/রোধ ত/দন্তের দাবি
দুই আসামির ডো.প টেস্টে মা/দক মেলেনি
কবে চালু হবে সিলেট-ছাতক রেলপথ, ২১৭ কোটি টাকার প্রকল্পেও ধী/রগতি
সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ